শিরোনাম
মিউচুয়াল ফান্ডে এনএভি বিবেচনার আহ্বান বিএসইসিরবন্ডের ১৩.৩৫ লাখ কেজি কাঁচামাল উধাওসূচকের পতনে লেনদেন ৫৩৭ কোটি টাকারসিএন্ডএ টেক্সটাইলের কারখানা বন্ধ পেল ডিএসইনিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রীডিএমপির অভিযানে গ্রেফতার ৪১৪সোনার দাম কমলনোবেল জয়ীদের নাম ঘোষণা শুরু আজরাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখতে চান ব্যবসায়ীরা২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু, ভর্তি ২০৮৯ফের বাড়ল এলপিজির দাম৯২% পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্যফারইস্ট ইসলামী লাইফের জমি দখলের অভিযোগদেলোয়ারের বিরুদ্ধে কঠোর হচ্ছে আইডিআরএব্যাংকিং অ্যাপ ব্যবহারকারী বেড়েছে ১ কোটি ৩৮ লাখ
down of head

হিযবুত তাহরীরের প্রচারণার সময় আটক ঢাবি শিক্ষার্থী

দেশে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের লিফলেট বিতরণ ও শিক্ষকদের কক্ষে চিঠি বিতরণের সময় অনিক খন্দকার নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে আটক করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগের ২০১৮ -১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

জানা গেছে অনিকের সঙ্গে আরও দুই-তিনজন শিক্ষার্থী প্রচারণার চালাচ্ছিল, তবে তাদের আটক করা সম্ভব হয়নি। পালিয়ে যাওয়া শিক্ষার্থীদের মধ্যে ছিলেন- ফার্মেসি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সিফাত ও মুসাইব।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা নাগাদ বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগে লিফলেট বিতরণের সময় তাকে সন্দেহজনক আটক করেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মিরাজ হোসেন। আটক হওয়া ঢাবি শিক্ষার্থীর কাছে দেশে অরাজকতা সৃষ্টি ও নাশকতা করার লক্ষ্যে লিফলেট, পোস্টার ও কিছু শিক্ষকের নাম সংবলিত চিঠি পাওয়া যায় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন চ্যানেল 24 অনলাইনকে মুঠোফোনে বলেন, আমাদের শান্তিপূর্ণ ক্যাম্পাসে অশান্তি সৃষ্টির লক্ষ্যে দেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন তাদের কার্যক্রম পরিচালনার পরিকল্পনা গ্রহণ করেছিল।

সকালে ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষকদের রুমের দরজার নিচ দিয়ে চিঠি ও কাগজপত্র দেওয়ার সময় শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ ড. মিরাজ তাকে সন্দেহজনক হিসেবে আটক করে। পরবর্তীতেতে তাকে প্রক্টর অফিসে নিয়ে আসা হলে তার কাছে দেশবিরোধী ও জেন্ডার ইস্যুভিত্তিক বিভিন্ন লিফলেট পাওয়া যায়। এ বিষয়ে ঢাবি প্রক্টর ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা বলে তাকে কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়।

সম্পর্কিত খবর