শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

সিরাজগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের চর কাদাই নঙ্গরপাড়া গ্রামের কৃষক হাবিব ব্যাপারী (৩৬) বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে জমি থেকে সরিষার আনতে যাওয়ার সময় বজ্রপাতে নিহত হয়েছেন। তিনি ওই গ্রামের লিয়াকত আলী ব্যাপারীর ছেলে। এঘটনায় কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

এলাকাবাসী জানান, সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন ছিল। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। ফলে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কায় দুই দিন আগে তুলে জমিতে জড়ো করে রাখা সরিষার বোঝা আনতে যাওয়ার সময় পথে প্রচণ্ড জোরে বৃষ্টি ও বজ্রপাত কবলে পড়েন হাবিব। বজ্রপাতের আঘাতে তার শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায় ও তিনি জ্ঞান হারান। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরি বিভাগের চিকিৎসক ডা. আশরাফুল আলম তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসক ডা. আশরাফুল আলম বলেন, তাকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।

শাহজাদপুর থানার ওসি খায়রুল বাসার বলেন, বজ্রপাতে ওই কৃষকের মৃত্যুর খবর শুনেছি। এ বিষয়ে আমাদের করণীয় কিছু না থাকায় বিষয়টি স্থানীয় চেয়ারম্যানকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, বজ্রপাতে নিহতর পরিবার আবেদন করলে তাকে উপজেলার তরফ থেকে আর্থিক সহযোগিতা করা হবে।

সম্পর্কিত খবর