শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

প্রকাশিত হলো মাহমুদুল ইসলামের নতুন বই বাংলাদেশে ব্যাংকাসুরেন্স

দেশের অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তায় এবং একটি কল্যাণকর রাষ্ট্র গঠনে বীমার বহুমূখী ভূমিকা রয়েছে। বীমা খাতের উন্নয়ন ও সম্প্রসারণে বিপণন ব্যবস্থা বহুমুখীকরণের লক্ষ্যে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বাংলাদেশে কর্পোরেট এজেন্ট হিসেবে ব্যাংকের মাধ্যমে বীমা পণ্য বিপণনের উদ্যোগ গ্রহণ করেছে। ব্যাংকের মাধ্যমে বীমা বিক্রয়ের এক অভিনব পদ্ধতির নাম ব্যাংকাসুরেন্স। যার মাধ্যমে ব্যাংক ও বীমাকারীর যৌথ প্রচেষ্টায় গ্রাহকগণ দ্রুত ও নির্ভরযোগ্য বীমা সেবা গ্রহণ করতে পারবে। যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, জার্মানি, স্পেন, নেদারল্যান্ডসের মতো দেশের ব্যাংকগুলো নিজস্ব পণ্যের পাশাপাশি বীমাপণ্যও বিক্রি করে এবং বাংলাদেশেও এর বিশাল সম্ভাবনা রয়েছে।

দেশের স্বনামধন্য বীমা প্রতিষ্ঠানে প্রশিক্ষণ ও গবেষণা বিভাগের প্রধান হিসেবে কর্মরত মো. মাহমুদুল ইসলাম তার নিয়মিত লেখনী ও প্রশিক্ষণের মাধ্যমে বীমা শিল্পের উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। এটি তার লেখা ১০ম বই। লেখক বলেন- বাংলা ভাষায় প্রথম ব্যাংকাসুরেন্স বিষষক বই “বাংলাদেশে ব্যাংকাসুরেন্স”। এই বইটি এমনভাবে লেখা হয়েছে যে, ব্যাংক ও ইন্স্যুরেন্সে সম্পৃক্ত কর্মী-কর্মকর্তাগণ উপকৃত হবার পাশাপাশি যারা ব্যাংকাসুরেন্সে ক্যারিয়ার গড়তে চান তাদের বিশেষ সহায়ক হবে। এছাড়াও বইতে বিশেষ কিছু বিষয়ে আলোকপাত করা হয়েছে, যাতে প্রতিযোগিতামূলক বাজারে ব্যাংক ও বীমা কর্মকর্তা উভয়ে নিজ নিজ অবস্থানে পেশাগত সাফল্য দেখাতে পারে। “বাংলাদেশে ব্যাংকাসুরেন্স” সকলের সংগ্রহে রাখার মতো একটি বই।

সম্পর্কিত খবর