শিরোনাম
ফারইস্ট ইসলামী লাইফের জমি দখলের অভিযোগদেলোয়ারের বিরুদ্ধে কঠোর হচ্ছে আইডিআরএব্যাংকিং অ্যাপ ব্যবহারকারী বেড়েছে ১ কোটি ৩৮ লাখদেড় ঘণ্টায় ৩ ভূমিকম্প, কাঁপল দেশমেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার ৭ গোলবিশ্ব অর্থনীতির ভারসাম্য এশিয়ার দিকে: সিপিডি চেয়ারম্যান৩-৪ গুণ দামে জ্বালানি কিনতে বাধ্য হচ্ছি: তথ্যমন্ত্রীহামে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১১৫৩ডিএসইতে পিই রেশিও কমেছে দশমিক ৭৯ শতাংশশাহজালালে আড়াই কোটির স্বর্ণ-সিগারেট আটকমাল্টার অস্বাভাবিক দামে ব্যবস্থা নেওয়ার নির্দেশ বাণিজ্যমন্ত্রীরবিডিনিউজের প্রধান সম্পাদক আর নেইময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, শিশুসহ নিহত ৭দেশে ভূমিকম্প অনুভূতপ্রি-শিপমেন্ট ঋণ তহবিল ৭ হাজার কোটি টাকা
down of head

বাংলাদেশ তাকাফুল ফোরামের সভা অনুষ্ঠিত

 মতিঝিলের একটি মিলনায়তনে বাংলাদেশ তাকাফুল ফোরাম(বিটিএফ)- এর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ তাকাফুল ফোরাম(বিটিএফ)-এর আহবায়ক কমিটির সম্মানিত আহবায়ক, বাংলাদেশের ইসলামী বীমা জগতের অন্যতম ব্যক্তিত্ব, সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের ইসলামী বীমা তাকাফুল ডিভিশনের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, বিশিষ্ট লেখক ও গবেষক, ড. আ.ই. ম. নেছার উদ্দিন।

সভাটি পরিচালনা করেন বিটিএফ-এর আহবায়ক কমিটির সম্মানিত সদস্য সচিব, বিশিষ্ট ইসলামী বীমা ব্যক্তিত্ব জনাব মোঃ আশরাফুজ্জামান আমজাদ, ডিএমডি, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যু. লি;। অনুষ্ঠানে আহবায়ক কমিটির অন্যান্যোর মধ্যে যথাক্রমে আরও উপস্থিত ছিলেন আইএফএ কনসালটেন্সি লিঃ-এর ফাউন্ডার ডিরেক্টর ও বিভিন্ন ব্যাংক-বীমা কোম্পানির শরী’আহ কনসালট্যান্ট এবং CSAA(AAOIFI), মুফতি আব্দুল্লাহ মাসুম। জনাব মাওলানা হিফজুর রহমান, ডিএমডি, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যু, জনাব মোঃ হারুনুর রশিদ ফারুকী, ডিএমডি এন্ড হেড অব তাকাফুল প্রজেক্ট, বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিঃ, জনাব জসিমউদদীন প্রধান, ডিএমডি, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যু. লিঃ, জনাব ইসমাঈল হোসেন, এএমডি, প্রগ্রেসিভ লাইফ।

এছাড়াও আহবায়ক কমিটির জনাব মোঃ সালাহউদ্দীন, সদস্য সচিব, শরী’আহ কাউন্সিল, মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যু, জনাব মোঃ আব্দুর রহিম, ইভিপি, ফারইস্ট ইসলামী লাইফ ও জনাবা তাছলিমা আক্তার, এইডি, সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড প্রমূখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় বাংলাদেশ তাকাফুল ফোরাম(বিটিএফ)-এর লোগো ও ব্রুশিয়ার মোড়ক উন্মোচন করা হয় এবং আসন্ন রমাদানে সুবৃহৎ পরিসরে ঢাকায় তাকাফুল সেমিনার আয়োজন ও ফোরামের বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহন করা হয়।

সম্পর্কিত খবর