শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

বাণিজ্যমেলায় রপ্তানি আদেশ ৩৯১ কোটি টাকা, বিক্রি ৪০০ কোটি

এ বছরের মতো শেষ হয়েছে ২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা। এবারের মেলায় রপ্তানি আদেশ ও নগদ বিক্রি দুটোই বেড়েছে। রপ্তানি আদেশ পাওয়া গেছে প্রায় ৩ কোটি ৫৬ লাখ ডলার বা ৩৯১ কোটি ৮২ লাখ টাকা। আর নগদ বেচাকেনা হয়েছে প্রায় ৪০০ কোটি টাকা।

মঙ্গলবার ঢাকার অদূরে পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা- ২০২৪ সমাপনী অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান ইপিবি আয়োজিত এ সমাপনি অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন- বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম, এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম ও ইপিবির ভাইস চেয়ারম্যান এ এইচ এম আহসান প্রমুখ।

২০২৩ সালে বাণিজ্যমেলায় রপ্তানি আদেশ পাওয়া গিয়েছিল প্রায় ৩ কোটি ডলার। এ ছাড়া নগদ কেনাবেচা হয় প্রায় ১০০ কোটি টাকা। সেই হিসাবে গত বছরের তুলনায় এবার রপ্তানি আদেশ ১৭ দশমিক ২৫ ও নগদ বেচাকেনা প্রায় ১৫ শতাংশ বেড়েছে।

ইপিবি জানিয়েছে, এ বছর মেলায় মোট ৩০৪টি দেশি-বিদেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। বাংলাদেশ ছাড়াও ভারত, হংকং, তুরস্ক, ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুর এ পাঁচ দেশের ৯টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

এবারের বাণিজ্যমেলায় বিভিন্ন ক্যাটাগরির প্যাভিলিয়ন, রেস্তোরাঁ ও স্টলের মোট সংখ্যা ছিল ৩৫১টি, যা গত বছরে ছিল ৩৩১টি।

সম্পর্কিত খবর