শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

সেই পরিস্থিতিটা অসহনীয় ছিল: সামান্থা

ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। ২০২২ সালের অক্টোবরে তিনি জানান, মায়োসাইটিস নামে এক জটিল রোগে ভুগছেন তিনি। গত বছরের জুলাই মাসে ইন্ডিয়া টুডে জানায়, চিকিৎসার জন্য অভিনয় থেকে বিরতি নেওয়ার পরিকল্পনা করেছেন এই নায়িকা।

অসুস্থ হওয়ার কিছুদিন আগেই (২০২১ সাল) নাগা চৈতন্য ও সামান্থা রুথ প্রভুর সম্পর্ক ভেঙে যায়। বিচ্ছেদের পর নিজের প্রোফাইল থেকে চে বা চৈতন্যর সব ছবি মুছে দেন সামান্থা।

চার বছরের দাম্পত্য ছিল নাগা চৈতন্যের সঙ্গে। বিবাহবিচ্ছেদ যে সামান্থাকে যথেষ্ট যন্ত্রণা দিয়েছে, তা পরবর্তী ঘটনাক্রমেই বোঝা যায়।

জীবনের এমন টালমাটাল পরিস্থিতিতে কতটা ভেঙে পড়েছিলেন সামান্থা, সম্প্রতি সেই প্রসঙ্গে কথা বললেন তিনি। অভিনেত্রী বলেন, ‘সেই পরিস্থিতিটা অসহনীয় ছিল।’

আনন্দবাজার অনলাইনের খবরে বলা হয়েছে, দাম্পত্য জীবনে ইতি টানার পরে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন সামান্থা। ‘অটো ইমিউন ডিজিজ’-এ আক্রান্ত হন। হাসপাতালে ভর্তি থাকতে হয় বেশকিছু দিন।

সেই দিনগুলোর কথা মনে করে সামান্থা বলেন, ‘জীবনের সবচেয়ে খারাপ একটি বছর সেটি। কিভাবে আবার স্বাভাবিক জীবনে ফিরব বুঝতে পারছিলাম না। মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। সব সময় মনে হতো আমি নিঃশেষ হয়ে যাচ্ছি। আমার আর কিছু অবশিষ্ট নেই। সব শেষ হয়ে গিয়েছে। সেই সময়টা দাঁতে দাঁত চেপে সব সহ্য করেছিলাম। কারণ আমি জানতাম ভালো সময় আসবেই।’

জীবনের বাধা-বিপত্তি পেরিয়ে কাজে মন দিয়েছেন সামান্থা। ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিরিজে নিজের অভিনয়ের জন্য প্রশংসা অর্জন করেছেন সামান্থা। মার্ভেল খ্যাত রুশো ব্রাদার্সের আন্তর্জাতিক সিরিজ ‘সিটাডেল’-এর ভারতীয় সংস্করণে কাজ করছেন অভিনেত্রী। দক্ষিণী তারকা বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে ‘খুশি’ ছবিতেও প্রশংসিত হয়েছে তার কাজ। মায়োসাইটিসের চিকিৎসার জন্য গত বছরের মাঝামাঝি অভিনয় থেকে বিরতি নেওয়ার ঘোষণা করেছিলেন সামান্থা। তবে ধীরে ধীরে অভিনয়ে ফিরছেন তিনি। আপাতত ‘সিটাডেল’ মুক্তির অপেক্ষায় অভিনেত্রী এবং তার অনুরাগীরা।

সম্পর্কিত খবর