শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

পর্যটন খাত উন্নয়নে মালদ্বীপের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ

মালদ্বীপে বিভিন্ন পণ্য রপ্তা‌নি এবং পারস্পরিক বিনিয়োগ সম্ভাবনা বাস্তবায়ন ছাড়াও পর্যটন খাতে দেশটির বিদ্যমান অভিজ্ঞতার প্রেক্ষাপটে বাংলাদেশের পর্যটন খাত উন্নয়নে দেশটির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করা যেতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।

সোমবার সকালে তার গুলশানের কার্যালয়ে এসে সাক্ষাৎ করেন মালদ্বীপের প্রেসিডেন্টের উপদেষ্টা মোহাম্মদ আলী জান্নাহ। মালদ্বীপের প্রেসিডেন্টের উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

সালমান এফ রহমান বলেন, উভয় দেশের বাণিজ্য বিনিয়োগ সম্পর্ক আরও জোড়দার ও বহুমুখী করার বিষয়ে আন্তরিক পরিবেশে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া, মালদ্বীপের পর্যটন খাতের অভিজ্ঞতা কাজে লাগাতে পারলে বাংলাদেশের পর্যটন খাত সমৃদ্ধ হতে পারে। মালদ্বীপের রিসোর্ট ও হোটেল সংশ্লিষ্ট সাপ্লাই চেইনে যুক্ত হওয়ারও সুযোগ রয়েছে। এছাড়া, দেশটিতে বাংলাদেশিদের কর্মসংস্থান বৃদ্ধিরও সুযোগ রয়েছে।

সৌজন্য সাক্ষাৎকালে উভয়েই দ্বিপাক্ষিক বাণিজ্যে-বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানোর প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

মালদ্বীপের প্রেসিডেন্টের উপদেষ্টা মোহাম্মদ আলী জান্নাহ বলেন, আমরা সমন্বিত যৌথ উদ্যোগ নিতে পারি, যা উভয় দেশের জনগণের জন্য লাভজনক হবে। বাংলাদেশি কর্মীদের মালদ্বীপের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখার জন্য দেশটির সরকারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

সম্পর্কিত খবর