শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

বললেন ওবায়দুল কাদের
‘বিএনপির আন্দোলন মুখে মুখে, মাঠে অস্তিত্ব নেই’

বিএনপির আন্দোলন শুধু মুখে মুখে। মাঠে এর কোনো অস্তিত্ব নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার দুপুরে ধানমন্ডিতে দলের সভাপতির কার্যালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। বিএনপি নেতাদের বক্তব্যকে পাগলের প্রলাপ বলেও অভিহিত করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

এদিকে, দীর্ঘদিন কারাবাস শেষে একে একে মুক্তি পেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির শীর্ষ নেতারা। তাদের গ্রেফতারের বিষয়ে এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের কাছে জানতে চান সাংবাদিকরা। প্রশ্ন ছিল, নির্বাচনের কারণেই তাদের বন্দি করা হয়েছিল কি না। তবে তা নাকচ করেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, প্রধান বিচারপতির বাড়ি, পুলিশ হাসপাতাল ও সাংবাদিকের ওপর হামলার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে।

বিরোধীরা সব দোষ কেবল সরকারের ওপর চাপায় উল্লেখ করে ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপির মঈন খান মার্কিন দূতাবাসে যান। সেখানে গিয়ে নালিশ করেন, মানবধিকার ও গণতন্ত্র নেই। এই হচ্ছে আমাদের প্রধান বিরোধী দলের অবস্থা।

ছাত্রলীগের সাম্প্রতিক সহিংস কর্মকাণ্ডের বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, সংঘর্ষের ঘটনা বন্ধে কার্যকর পদক্ষেপ নিচ্ছে দল। আমরা নতুন করে চিন্তা-ভাবনা করছি। থানা-ওয়ার্ডগুলোতে কমিটি দেয়ার ব্যাপারেও কাজ চলছে বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

এ সময় মেট্রোরেলের প্রযুক্তিগত বিষয়েও কথা বলেন সড়ক পরিবহন মন্ত্রী। জানান, কোনো আধুনিক প্রযুক্তি যুক্ত করার প্রয়োজন হলে সরকার তা করবে।

সম্পর্কিত খবর