শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

কমলো সয়াবিন তেলের দাম

ভোজ্যতেলের নতুন দাম নির্ধারণ করেছে সরকার। লিটারপ্রতি ১০ টাকা কমিয়ে বোতলজাত সয়াবিনের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১৬৩ টাকা। এছাড়া, খোলা সয়াবিন তেলের দাম লিটারপ্রতি নির্ধারণ করা হয়েছে ‌১৪৯ টাকা।

মঙ্গলবার দুপুরে জাতীয় টাস্কফোর্সের বৈঠক শেষে এ তথ্য জানান বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার ১০ টাকা কমিয়ে ১৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে। আর খোলা তেল ১৪৯ টাকা। ৫ লিটারের সয়াবিনের বোতল ৮০০ টাকা করার সিদ্ধান্ত হয়েছে।

আহসানুল ইসলাম টিটু বলেন, আগামী ১ মার্চ থেকে এই মূল্য কার্যকর করা হবে। ১৫ মার্চ পর্যন্ত এটা কার্যকর থাকবে। এরপর পরিস্থিতি অনুযায়ী আবার দাম নির্ধারণ করা হবে বলে জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, বাজারে ভোজ্যতেলের যথেষ্ট মজুদ আছে। তাই রমজানে কারসাজি করে দাম বৃদ্ধির সুযোগ নেই। ভোক্তা অধিকার মনিটরিং করবে। রমজানে ১ কোটি পরিবারকে ভর্তুকি মূল্যে চাল, তেল, চিনি, ডাল, ছোলা ও খেজুর বিক্রি করা হবে।

প্রসঙ্গত, গত বছরের ৯ সেপ্টেম্বর ভোজ্যতেলের দাম লিটারে ৫ টাকা কমিয়ে ১৬৯ টাকা করা হয়েছিল। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাব মতে, রোববার দেশের বাজারে প্রতি লিটার বোতলজাত ভোজ্যতেল বিক্রি হয় ১৭০ থেকে ১৭৩ টাকায়। এক বছর আগে এই দাম ছিল ১৮০ থেকে ১৮৫ টাকা।

সম্পর্কিত খবর