down of head

মিরপুরে ঝিলপাড় বস্তিতে আগুন

রাজধানীর মিরপুর ১২ নম্বরের ঝিলপাড় বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার দুপুর একটার দিকে আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া অফিসার আনোয়ারুল ইসলাম দোলন এ তথ্য জানিয়ে বলেন, খবর পেয়ে ১টা ১০ মিনিটে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে দুপুর ২টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এ আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সহায়তায় সেনাবাহিনী মোতায়েন করা হয় বলে জানিয়েছে আইএসপিআর।এখন পর্যন্ত আগুনে হতাহতের খবর পাওয়া যায়নি।

সম্পর্কিত খবর