শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

রুমা-থানচি-রোয়াংছড়িতে বন্ধ যান চলাচল

বান্দরবানের রুমা উপজেলায় বান্দরবান-রুমা সড়কে চলাচলরত বাস কাউন্টারের লাইনম্যান লুপ্রু মারমার ওপর হামলার প্রতিবাদ এবং পাহাড়ের সশস্ত্র সংগঠনগুলোর চাঁদাবাজি বন্ধের দাবিতে বান্দরবানের তিন উপজেলায় (রুমা, থানচি ও রোয়াংছড়ি) সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে।

রোববার সকাল থেকে এই তিন উপজেলায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।

জানা গেছে, পার্বত্য এলাকার সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্যরা কিছুদিন ধরে বাস মালিকদের কাছ থেকে চাঁদা দাবি করে আসছে। এদিকে এমন পরিস্থিতিতে সকালে রুমা উপজেলার বাসের লাইনম্যান লুপ্রু মারমা বাস ছাড়তে গেলে তার ওপর সন্ত্রাসীরা হামলা করে। পরে আহত লুপ্রু মারমাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার পর উত্তপ্ত হয়ে ওঠে পরিবহন ব্যবসায়ীরা। সঙ্গে সঙ্গে বান্দরবানের তিন উপজেলা রুমা, থানচি ও রোয়াংছড়ি সড়কে সব ধরনের বাস চলাচল বন্ধ করে দেয় তারা।

বান্দরবানের রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল থেকে বাস চলাচল বন্ধ রয়েছে, আমরা বিষয়টি নিয়ে পরিবহন মালিক ও শ্রমিকদের সঙ্গে আলোচনা করছি।

প্রসঙ্গত: এর আগে সন্ত্রাসীরা চাঁদা দাবি করায় নিরাপত্তার কারণে ৬ ফেব্রুয়ারি থেকে দীর্ঘ আটদিন বাস চলাচল বন্ধ থাকার পর ১৪ ফেব্রুয়ারি থেকে বান্দরবান-থানচি সড়কে বাস চলাচল শুরু করে।

সম্পর্কিত খবর