শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

মন্তব্য সালমা ইসলাম
‘দেশ ও জনগণের জন্য কাজ করতে চাই’

বিরোধী দল হিসেবে সংসদে কার্যকর ভূমিকা রাখবে জাতীয় পার্টি এমন মন্তব্য করেছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম। তিনি বলেন, দেশ ও জনগণের জন্য যা ভালো হবে সেটাই করা হবে।

রোববার সকালে নির্বাচন কমিশনে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম জমা শেষে একথা জানান তিনি। এ সময় সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম ছাড়াও মনোনয়ন ফরম জমা দেন ঠাকুরগাঁও জেলা জাতীয় পার্টির সভাপতি নূরুন নাহার বেগম।

সালমা ইসলাম বলেন, আমাদের তো জনগণের পাশে থাকতে হবে। যেভাবে তুলে ধরলে, অর্থাৎ ভালো বিষয়কে ভালো আর যেটা জনগণের জন্য কল্যাণকর নয়, তা তুলে ধরা আমাদের দায়িত্ব।

এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নুও। তিনি বলেন, ১৩ জন যদি কার্যকর ভূমিকা রাখতে পারে, তবে সংসদকে কার্যকরী করা সম্ভব। সংখ্যা দিয়ে কিছু হয় না বলেও জানান তিনি।

জাপা মহাসচিব আরও বলেন, ৭ তারিখ নির্বাচনে এসে গণতন্ত্রকে বাঁচিয়েছে জাতীয় পার্টি। গতবারের মতো এবারও সংসদে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

সম্পর্কিত খবর