শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

মাহির বিষাদের খবরের মধ্যেই সুখবর দিলেন অপু

হুট করেই বিবাহ বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। মতের অমিলের কারণে দ্বিতীয় স্বামী রকিব সরকারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেন এই নায়িকা।

শুক্রবার রাতে নিজের ফেসবুকে এক ভিডিওতে তিনি বিষয়টি জানিয়েছেন। শিগগিরই আনুষ্ঠানিকতা শেষ করবেন বলে জানান।

এদিন রাত সাড়ে ১১টার দিকে প্রকাশিত ৮ মিনিটের ভিডিও বার্তায় মাহি বলেন, অনেকদিক ধরে আমরা আলাদা থাকছি। আমরা দুজন মিলেই এমন সিদ্ধান্ত নিয়েছি। আমাদের মধ্যে কিছু বিষয় নিয়ে সমস্যা রয়েছে।

মাহির বিচ্ছেদের সিদ্ধান্তের খবরে নতুন করে আলোচনায় সাবেক স্বামী মাহমুদ পারভেজ অপু। মাহির বিচ্ছেদের সিদ্ধান্তের খবরটি অবগত হয়েছেন বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন তিনি।

অপু বলেন, আমি জানতাম না কালকে রাতে সবার ফোনে খবরটি পাই। সবাই ফোন দিচ্ছে, এখন তো আমার এখানে কিছু করার নেই। তার সঙ্গে আমার কোন ধরনের কোন যোগাযোগ নেই।

মাহির সঙ্গে বিচ্ছেদের পর অপু জানিয়েছিলেন, আর কখনোই মিডিয়ার কারো সঙ্গে সম্পর্কে জড়াবেন না। এছাড়াও মিডিয়ায় আর বিয়ে করবেন না। নতুন করে জীবন নিয়ে কি ভেবেছেন অপু? প্রশ্নের উত্তরে, মাহির বিষাদের খবরের মধ্যেই অপু দিলেন সুখবর।

তিনি বলেন, নতুন করে জীবন শুরু করতে চাচ্ছি। খুব দ্রুতই বিয়ে করব। সিলেটের মেয়ে ছাড়া আর বিয়ে করব না। সম্পর্কে জড়িয়ে বিয়ের কথা তো প্রশ্নেই আসে না। পারিবারিক সিদ্ধান্তে বিয়ে করব। আমি মনে করি পারিবারিকভাবেই ভালো। পরিবার মেয়ে খুঁজছে। এখন মেয়ে যত দ্রুত পাওয়া যায়, পেলেই বিয়ে। আমিও দ্রুত শুভ কাজটি সম্পন্ন করতে চাই।

উল্লেখ্য, ২০১৬ সালের ২৫ মে জমকালো আয়োজনে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেন মাহি। ২০২১ সালের ২৪ মে তাদের পঞ্চম বিবাহবার্ষিকীর আগমুহূর্তে এই অভিনেত্রী জানান, একসঙ্গে আর তারা থাকছেন না। তাদের মধ্যে বিচ্ছেদ ঘটেছে। তারপরই তৃতীয় বিয়ের খবর প্রকাশ্যে আনেন এই অভিনেত্রী।

সম্পর্কিত খবর