শিরোনাম
down of head

বাগানে পড়েছিল ভ্যানচালকের মরদেহ

ফরিদপুর সদর উপজেলার গজারিয়া এলাকায় একটি মেহগনি বাগান থেকে মো. হারুন-অর-রশীদ (৪৪) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার বিকেল ৫টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত হারুন একই জেলার নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের দুলার ডাঙ্গী এলাকার মোক্কাদেছ শেখের ছেলে। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন।

কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আল ফারুক রানা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই ভ্যানচালককে হত্যা করে মেহগনি বাগানে ফেলে ভ্যান ছিনিয়ে নিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান বলেন, উদ্ধার হওয়া মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সম্পর্কিত খবর