শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

শেষ সিনেমা নিয়ে শাহরুখের ইঙ্গিত

শাহরুখের সিনেমা মানেই ভরপুর বিনোদন। সারা বছরই এই অভিনেতার সিনেমা দেখার জন্য মুখিয়ে থাকেন তার ভক্তরা। ক্যারিয়ারে অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। মাঝে বেশ লম্বা একটা বিরতি নেন শাহরুখ। বিরতি শেষে পর্দায় ফিরে আবারও তাক লাগিয়ে দেন তিনি।

২০২৩ সালের জানুয়ারিতে ‘পাঠান’ সিনেমার মাধ্যমে প্রত্যাবর্তন করেই বক্সঅফিস মাতান শাহরুখ। মুক্তির পর রীতিমতো ঝড় তোলে সিনেমাটি। এবার জীবনের শেষ সিনেমার বিষয়ে ইঙ্গিত দিলেন শাহরুখ।

গেল বছর মুক্তি পায় শাহরুখ অভিনীত সিনেমা— ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডাঙ্কি’। একই বছরে পরপর এই তিনটি হিট সিনেমা উপহার দেন বলিউডের এই বাদশাহ।

এদিকে নতুন বছরে কী পরিকল্পনা শাহরুখের? চলতি বছর কী একটি সিনেমাও মুক্তি পাবে না তার? এমন প্রশ্ন রীতিমতো ঘোরপাক খাচ্ছে শাহরুখ ভক্তদের মনে।

সম্প্রতি দুবাইতে ওয়ার্ল্ড গভমেন্ট সামিটে বিশেষ অতিথি হিসেবে হাজির ছিলেন শাহরুখ। সেখানেই নিজের চলচ্চিত্র ক্যারিয়ারের উত্থান-পতন নিয়ে কথা বলেছেন তিনি। শুধু তাই নয়, তার জীবনদর্শন নিয়েও কথা বলেছেন এই অভিনেতা।

এ সময় শাহরুখের কাছে জানতে চাওয়া হয়, গেল বছর তিনটি সিনেমা হ্যাটট্রিকের পর এবার কী পুরোপুরি অবসর নেবেন তিনি? জবাবে শাহরুখ জানান, আরও ৩০ বছর হেসে খেলে অভিনয় করবেন তিনি।

অভিনেতা আরও জানান, জীবনের শেষ যে সিনেমাটি করবেন, সেটি খুবই একটা গুরুত্বপূর্ণ সিনেমা হবে। সেটি তার জীবনের শ্রেষ্ঠ সিনেমা হবে। সিনেমাটি নির্মাণ শুরুর আগে তিনি দর্শকদের কাছে অনুরোধ করবেন উর্দু ও আরবি ভাষা শেখার জন্য। শাহরুখ চান তার শেষ সিনেমাটি যাতে বিশ্বজুড়ে দর্শকরা উপভোগ করতে পারেন।

 

সম্পর্কিত খবর