শিরোনাম
down of head

সড়ক বিভাজকে পড়ে ছিল নবজাতকের লাশ

ফরিদপুর শহরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়ক বিভাজকের ওপর থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের বিভাজকের মাঝ থেকে কাপড়ে মোড়ানো অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, দুপুরের দিকে রাস্তা পার হওয়ার সময় বিভাজকের মাঝে কাপড়ে মোড়ানো একটি বস্তু দেখতে পায় পথচারীরা। পরে কাপড়টি সরিয়ে বাচ্চার মাথা ও পা দেখতে পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে পুলিশ খবর দেন তারা। খবর পেয়ে কোতয়ালী থানার পুলিশ এসে নবজাতকের লাশটি উদ্ধার করে।

কোতয়ালী থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর হোসেন জানান, সড়ক বিভাজকের ওপর থেকে কাপড়ে মোড়ানো নবজাতকের লাশটি উদ্ধার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত খবর