শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

সেন্সর সার্টিফিকেট পেল ‘৫৭০’

অবশেষে মুক্তির সনদপত্র (সেন্সর সার্টিফিকেট) পেল ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে নির্মমভাবে হত্যার পরবর্তী ৩৬ ঘন্টার ঘটনাবলী নিয়ে নির্মিত বহুল প্রতীক্ষিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ’৫৭০’।

সিনেবাজ ফিল্মস-এর ব্যানারে চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন প্রতিষ্ঠানটির কর্ণধার শাম ইসলাম ও জ্যোৎস্না ইসলাম। জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত পরিচালক আশরাফ শিশিরের কাহিনী, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত চলচ্চিত্রটি গত ১১ই ফেব্রুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে মুক্তির জন্য সনদ প্রাপ্ত হয়েছে।

৫৭০ চলচ্চিত্রে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী, প্রয়াত কিংবদন্তি অভিনয় শিল্পী মাসুম আজিজ, স্বাধীন খসরু, কাজী রাজু, সুমনা সোমা, সুজাত শিমুল প্রমুখ। ছবিটি সম্পাদনায় ছিলেন সাব্বির মাহমুদ ও সামিউল আলম স্বপ্ন, প্রধান চিত্রগ্রাহক ছিলেন সমর ঢালী এবং সঙ্গীত পরিচালনায় ছিলেন রাফায়েত নেওয়াজ। ভিএফএক্স এর কাজ করা হয়েছে ভিএফএক্স-টুন স্টুডিও তে।

৫৭০ এর থিম সংগীত রচনা করেছেন চলচ্চিত্র পরিচালক আশরাফ শিশির। কণ্ঠ দিয়েছেন ওয়ারফেজের এর প্রাক্তন লিড ভোকাল এবং এ সময়ের জনপ্রিয় ব্যান্ড তারকা মিজান রহমান।

সম্পর্কিত খবর