শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

বাবার লাশ বাসায় রেখে এসএসসি পরীক্ষা দিল সৈকত

সারা দেশের ন্যায় দিনাজপুরেও শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এই পরীক্ষায় অংশ নিয়েছে জেলার বীরগঞ্জ উপজেলার সৈকত।

তবে অন্য সাধারণ শিক্ষার্থীদের মতো ফুরফুরে মেজাজে সে কেন্দ্রে যেতে পারেনি।
পরীক্ষার দিনের আগের রাতেই মারা যান তার বাবা শফিউল আলম সুরুজ। গোটা বাড়িতে শোকের পরিবেশ। দাফন সম্পন্ন হওয়ার আগেই এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার সময় এসে পড়ে। তাই বাবার লাশ বাসায় রেখেই পরীক্ষা দিতে যেতে হয়েছে সৈকতকে।

মাহানপুর আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে সৈকত। তার পরীক্ষার কেন্দ্র পড়েছে একই উপজেলার ভোগনগর ইউনিয়নের রহিম বখস উচ্চ বিদ্যালয়ে।

মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান গোপাল দেব শর্মা বলেন, সৈকতের বাবা শফিউল আলম সুরুজ মোহাম্মদপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে ২ বারের ইউপি সদস্য। বুধবার সন্ধ্যা ৭টার দিকে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাসায় মারা যান তিনি। তার জানাজা বৃহস্পতিবার বিকেলে ৩টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মৃত বাবার লাশ বাড়িতে রেখেই আজ বৃহস্পতিবার এসএসসি পরীক্ষায় অংশ নিতে হয়েছে সৈকতকে।

এ বিষয়ে বীরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার আলী শাহ বলেন, সৈকত মাহানপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের মেধাবী ছাত্র। বাবার মৃত্যুর শোক সামলে নিয়েই বৃহস্পতিবার বাংলা প্রথমপত্র পরীক্ষা দিয়েছে সে। তার জন্য দোয়া রইল।

 

সম্পর্কিত খবর