শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

ভালোবাসা দিবসে স্পর্শিয়ার নতুন যাত্রা

আজ ভালোবাসা দিবস, আবার পহেলা ফাল্গুন তথা বসন্তের সূচনা। এদিনে নতুন জীবনে পা রাখলেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। বিয়ে করেছেন সৈয়দ রিফাত নাওঈদ হোসেন নামে এক বেসরকারি চাকরিজীবীকে।

বুধবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। ইনানি বিচে ছিল বিয়ের আয়োজন। সেখানে দুই পক্ষের ঘনিষ্ঠজনরা হাজির ছিলেন। গতকাল মঙ্গলবার কক্সবাজার বিচেই স্পর্শিয়ার গায়ে হলুদ ও সংগীত অনুষ্ঠান হয়।

একাধিক সূত্রে জানা যায়, বিয়েতে দুই পক্ষের ঘনিষ্ঠজনরা হাজির ছিলেন। আর এ যুগলের পরিচয় কেবল বিয়ের দেখাদেখিকে কেন্দ্র করে।

স্পর্শিয়া বলেন, পারিবারিকভাবে কথাবার্তা বলার পর বিয়ের বিষয়টি পাকা হয়। আমাদের এক কমন বন্ধু এতে ঘটকালি করেছে। দুই পরিবারের সম্মতিতেই এই বিয়ে হয়েছে।

কেই এই রিফাত নাওঈদ

সৈয়দ রিফাত নাওঈদ হোসেন সিলেটের ছেলে। পড়াশুনা করেছেন দেশের বাইরে। এখন একটি মাল্টিন্যাশনাল সফটওয়্যার কোম্পানির পরিচালক পদে কাজ করছেন।

২০১১ সাল থেকে মিডিয়ায় পা ফেলেন অর্চিতা স্পর্শিয়া। শুরুতেই একটি টেলিকম কোম্পানির বিজ্ঞাপন দিয়ে দর্শকের নজর কেড়েছিলেন। শাকিব খানের সঙ্গে ‘নবাব এলএলবি’, আসাদুজ্জামান আবীরের সঙ্গে ‘কাঁঠবিড়ালী’, তারিক আনাম খানের সঙ্গে ‘আবার বসন্ত’সহ একাধিক চলচ্চিত্রে কাজ করে প্রশংসিত হয়েছেন এই নায়িকা।

সম্পর্কিত খবর