শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

মেট্ররেলে যাত্রীদের ভোগান্তি

রাজধানীর মেট্রোরেল চলাচলে ‌‘সিগন্যাল সিস্টেমে’ ত্রুটি দেখা দিয়েছে। এ কারণে বৃহস্পতিবার সকালে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটছে। সকালে চারটি ট্রেন চলার পর সাময়িকভাবে ট্রেন চলাচলে দেরি হচ্ছে। শিডিউল মতো চলছে না মেট্রোরেল।

এ ব্যাপারে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের উপমহাব্যবস্থাপক (প্রশাসন) নাজমুল ইসলাম ভূঁইয়া বলেন, সকালে ট্রেন চলাচল শুরুর পর চারটি ট্রিপ শেষে এই সমস্যা দেখা দেয়। সিগন্যাল সিস্টেমে সমস্যার কারণে মেট্রো চলাচল স্থগিত করা হয়নি, তবে ট্রেন চলাচলে বিলম্ব হচ্ছে। এই সমস্যা দ্রুত সমাধান হয়ে যাবে।

মেট্রোরেলের পরিচালক (অপরারেশন অ্যান্ড মেইনটেনেন্স) নাসির উদ্দিন আহমেদ বলেন, কিছু সমস্যা হয়েছিল, পরে ঠিক হয়ে গেছে।

এদিকে শিডিউল মতো মেট্রোরেল চলাচল না করায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এসএসসি পরীক্ষার্থীদেরও প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

কাজীপাড়া স্টেশনে কয়েকজন যাত্রী অভিযোগ করেছেন- তারা মেট্রোরেলের প্ল্যাটফর্মে গিয়েও ট্রেনে উঠতে পারেননি। অন্য যানবাহনে তাদের গন্তব্যে যাওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

২৩ দিনে চারবার বিঘ্ন: এর আগে বুধবার দুপুরে মিরপুরের কাজীপাড়া স্টেশন এলাকায় মেট্রোরেলের তারে ঘুড়ি আটকে যাওয়ায় ট্রেন চলাচল ঘণ্টাখানেক বন্ধ রাখতে হয়। এতে বিভিন্ন স্টেশনে ও ট্রেনে হাজারো যাত্রী আটকা পড়েন। এ নিয়ে ২৩ দিনের মধ্যে চারবার সেবা বিঘ্নিত হওয়ার ঘটনা ঘটল।

ওভারহেডে (বৈদ্যুতিক সংযোগ) ডিসের তার পড়ায় গত ২৩ জানুয়ারি প্রায় পৌনে এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। গত ৪ ফেব্রুয়ারি বৈদ্যুতিক ত্রুটিতে প্রায় পৌনে দুই ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে।

কর্তৃপক্ষ শুরুতে দাবি করেছিল, যাত্রীরা জরুরি সুইচ টেপায় ট্রেন বন্ধ হয়ে যায়। কারণ খুঁজতে তদন্ত কমিটি করার কথাও জানিয়েছিল মেট্রোরেলের নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা সরকারি কোম্পানি ডিএমটিসিএল। জানা যায়, সরস্বতী পূজা, পহেলা ফাল্গুন এবং ভালোবাসা দিবসের কারণে গতকাল যাত্রীর চাপ ছিল মেট্রোরেলে। দুপুর ১টা ১০ মিনিটে কাজীপাড়া স্টেশনে হঠাৎ বন্ধ হয়ে যায় ট্রেন। তারে ঘুড়ি আটকে থাকায় এ বিঘ্ন ঘটে। এর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ট্রেনটি তখন যাত্রীবোঝাই ছিল। প্রায় ঘণ্টাখানেক পর ট্রেনটি ফের যাত্রা শুরু করে। অনেক যাত্রী বিরক্ত হয়ে নেমে যান।

সম্পর্কিত খবর