শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

দুটি ভিন্ন চরিত্রে অপু বিশ্বাস

চলতি বছরের শুরুতেই দুইটি সিনেমা নিয়ে পর্দায় হাজির হচ্ছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাস। এর মধ্যে গেল শুক্রবার মুক্তি পেয়েছে ‘ট্র্যাপ: দ্য আনটোল্ড স্টোরি’। অন্যদিকে আগামী ১৬ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে ‘ছায়াবৃক্ষ’ সিনেমাটি।

এক মাসেই নিজের দুটি সিনেমা মুক্তিতে বেশ উচ্ছ্বসিত এই চিত্রনায়িকা। অতীতের কথা স্মরণ করে অপু বিশ্বাস বলেন, ‘একটা সময় এক ঈদে আমার পাঁচটি সিনেমাও মুক্তি পেয়েছে। কাজ শুরুর পর থেকে মাসে দু-তিনটা সিনেমা মুক্তি পেত। মাঝে কাজে একটু অনিয়মিত ছিলাম। যার কারণে ধারাবাহিকতা রাখতে পারিনি। সেই বিরতি কাটিয়ে কাজে নিয়মিত হয়েছি, এখন দম ফেলার সময় পাচ্ছি না।’

দুই সিনেমাতে দুটি ভিন্ন চরিত্রে দেখা যাবে এই অভিনেত্রীকে। তার কথায়, ‘দুটি ভিন্ন চরিত্রে দর্শকেরা আমাকে দেখতে পাবেন। একটিতে গ্ল্যামারাস লুক অন্যটিতে গ্ল্যামারাসহীন। “ট্র্যাপ” সিনেমায় বর্তমান তথ্যপ্রযুক্তির ইতিবাচক ও নেতিবাচক দিক তুলে ধরা হয়েছে। আর “ছায়াবৃক্ষ”য় চা শ্রমিকের চরিত্রে দেখা যাবে। তাদের ভয়াবহতা নিয়েই তৈরি হয়েছে এটি।’

সম্পর্কিত খবর