শিরোনাম
down of head

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২৬

রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সোমবার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি জানান, এ সময় তাদের কাছ থেকে ৪১১ ইয়াবা, ১১০ গ্রাম হেরোইন, ৭ কেজি ৭০০ গ্রাম গাঁজা ও ৩০ গ্রাম আইস জব্দ করা হয়।

তাদের নামে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২১টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

 

সম্পর্কিত খবর