শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

বান্দরবানে কেএনএফের গুলিতে যুবক আহত

বান্দরবানের রুমা উপজেলায় সন্ত্রাসীদের গুলিতে উহ্লা চিং মারমা নামে এক যুবক আহত হয়েছেন। আজ ভোর সাড়ে ৫টায় রুমা সদর ইউপির ৯ নম্বর ওয়ার্ডের রিঝুকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত উহ্লা চিং মার্মা (৩৫) ওই এলাকার মোনাক মার্মার ছেলে।

স্থানীয়রা জানায়, আহত উহ্লা চিং সকালে বাড়ির পার্শ্ববর্তী জঙ্গলে গেলে সেখানে আগে থেকে ওত পেতে থাকা অস্ত্রসহ কেএনএফ সদস্যের দেখতে পেয়ে পালিয়ে আসার সময় উহ্লা চিংকে লক্ষ্য করে গুলি ছুড়লে একটি গুলি তাঁর শরীরের পেছন দিকে লেগে গুরুতর আহত হন।

রুমা সদর ইউপি চেয়ারম্যান শৈ মং মারমা জানান, চাঁদা না দেওয়ায় কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) সদস্যরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে রুমা বাজারে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ রাখা হয়।

রুমা উপজেলা মেডিকেল অফিসার মো. মোস্তফা রুবেল জানান, গুলিটি তাঁর শরীরের মধ্যে রয়ে গেছে, তাই উন্নত চিকিৎসার প্রয়োজনে তাঁকে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, উহ্লাচিং-এর পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, কেএনএফ সদস্যরা তাঁকে গুলি করেছে।

 

সম্পর্কিত খবর