শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

টানা ছয় কার্যদিবস পর সূচক কমলো

টানা ছয় কার্যদিবস পর দেশের শেয়ার বাজারে মূল্যসূচক কমেছে। এদিন ঢাকা ও চট্টগ্রাম উভয় স্টক এক্সচেঞ্জেই সূচকের পতনে লেনদেন হয়েছে। কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ার দর।

বাজার সংশ্লিষ্টরা বলেছেন, গত কয়েক দিন শেয়ার বাজারে টানা সূচক বেড়েছে। লেনদেন হচ্ছে দেড় হাজার কোটি টাকার ওপরে। এতে অনেক কোম্পানির শেয়ার দর বেড়েছে। ফলে বিনিয়োগকারীদের কেউ কেউ মুনাফা তুলে নিচ্ছে। যার প্রভাবে মূল্যসূচক কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২২ পয়েন্ট কমে ৬৪২৪.৯৩ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৬ পয়েন্ট বেড়ে ২১৬৫.৯৩ পয়েন্টে ও ডিএসই শরিয়াহ্ সূচক ৪ পয়েন্ট কমে ১৩৯৩.৯৪ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন এই বাজারে ১ হাজার ৬৯৩ কোটি ১৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১ হাজার ৮৫২ কোটি ৫১ লাখ টাকা । সে হিসেবে লেনদেন কমেছে ১৫৯ কোটি ৩৭ লাখ টাকা।

গতকাল ডিএসইতে লেনদেনকৃত মোট কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৪টির, কমেছে ২৫৪টির। আর ২৭টির দাম অপরিবর্তিত রয়েছে। দেশের প্রধান এই শেয়ার বাজারে গতকাল টাকার অঙ্কে লেনদেনের ভিত্তিতে শীর্ষ ১০টি কোম্পানি হলো :ওরিয়ন ফার্মা, বাংলাদেশ শিপিং করপোরেশন, আইএফআইসি ব্যাংক, ফরচুন সুজ, ফু-ওয়াং সিরামিকস, এবি ব্যাংক, ওরিয়ন ইনফিউশন, মালেক স্পিনিং, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস এবং এডভেন্ট ফার্মা। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ৪৩ পয়েন্ট। লেনদেন হয়েছে ৪০ কোটি ২৮ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ২৩ কোটি ৮০ লাখ টাকা। গতকাল সিএসইতে লেনদেনকৃত মোট কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৭টির, কমেছে ১৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির দর।

সম্পর্কিত খবর