শিরোনাম
ডিএমপির অভিযানে গ্রেফতার ৪১৪সোনার দাম কমলনোবেল জয়ীদের নাম ঘোষণা শুরু আজরাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখতে চান ব্যবসায়ীরা২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু, ভর্তি ২০৮৯ফের বাড়ল এলপিজির দাম৯২% পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্যফারইস্ট ইসলামী লাইফের জমি দখলের অভিযোগদেলোয়ারের বিরুদ্ধে কঠোর হচ্ছে আইডিআরএব্যাংকিং অ্যাপ ব্যবহারকারী বেড়েছে ১ কোটি ৩৮ লাখদেড় ঘণ্টায় ৩ ভূমিকম্প, কাঁপল দেশমেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার ৭ গোলবিশ্ব অর্থনীতির ভারসাম্য এশিয়ার দিকে: সিপিডি চেয়ারম্যান৩-৪ গুণ দামে জ্বালানি কিনতে বাধ্য হচ্ছি: তথ্যমন্ত্রীহামে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১১৫৩
down of head

 ইজতেমার শেষ পর্বের আখেরি মোনাজাত আজ

টঙ্গীর তুরাগতীরে গতকাল শনিবার শীতের তীব্রতা কিছুটা কম ছিল। ছিল না কুয়াশার দাপট। ফজরের নামাজ আদায় শেষে কিছু সময় জিকির-আসকারের পর মূল মঞ্চ থেকে শুরু হয় আমবয়ান। সকালের নরম রোদে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নেওয়া মুসল্লিরা ধ্যানমগ্ন হয়ে শুনছিলেন ভারতের নাগরিক মাওলানার সাঈদ বিন সাদের বয়ান। তাৎক্ষণিক উর্দু ভাষার সেই বয়ান বাংলায় তরজমা করে শোনানো হয় অন্য ভাষাভাষী মুসল্লিদের।

আজ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হতে যাচ্ছে ৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এতে দোয়া পরিচালনা করবেন মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম জানান, রোববার সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে আখেরি মোনাজাত হবে। এ পর্বের আখেরি মোনাজাতেও লাখ লাখ মুসল্লি অংশ নেবেন বলে জানান তিনি।

গতকালও দিনভর বয়ান চলে ইজতেমা ময়দানে। আজ রোববার ফজরের পর বয়ান করবেন ভারতের মুফতি মাকসুদ। এর পর হবে হেদায়াতি বয়ান ও মোনাজাত। গতকাল পর্যন্ত ইজতেমা মাঠে ৬১টি দেশের ৭ হাজার ৮৪৮ জন মুসল্লি এসে পৌঁছেছেন।

 

 

 

সম্পর্কিত খবর