শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

স্ট্রোক করেছেন মিঠুন চক্রবর্তী

অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীকে। আজ শনিবার সকালে একটি ছবির শুটিং-এ ব্যস্ত ছিলেন তিনি। শুটিং চলাকালীনই ফ্লোরের মধ্যে অসুস্থ বোধ করেন।

সেখানেই বসে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে অভিনেতাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কী কারণে তিনি অসুস্থ হয়েছেন, তা এখনও স্পষ্ট নয়।

মিঠুন বর্তমানে অ্যাপোলো হাসপাতালে ভর্তি রয়েছেন। নিউরো মেডিসিন বিশেষজ্ঞ সঞ্জয় ভৌমিকের অধীনে জরুরি ওয়ার্ডের ৪৮ নম্বর বেডে ভর্তি রয়েছেন ৭৪ বছর বয়সী মিঠুন। কলকাতায় তিনি গত কয়েক দিন ধরে রয়েছেন ‘শাস্ত্রী’ ছবির শ্যুটিং এর জন্য।

প্রাথমিকভাবে তাঁর এমআরআই করা হচ্ছে। এরপর পরবর্তী চিকিৎসার সিদ্ধান্ত নেওয়া হবে। জানা গেছে, তাঁকে সোহম চক্রবর্তী হাসপাতালে নিয়ে যান।

হাসপাতাল সূত্রে জানা গেছে, মিঠুনের শারীরিক যে সমস্যাগুলো দেখা দিয়েছে, তা প্রাথমিক ভাবে মিলে যাচ্ছে স্ট্রোকের উপসর্গের সঙ্গে। তবে স্ট্রোক হয়েছে কি না, তাঁকে কোন বিভাগে ভর্তি করা হবে, কোন চিকিৎসকরা তাঁকে দেখবেন, সবটাই সিদ্ধান্ত নেওয়া যাবে এমআরআই রিপোর্ট দেখে।

 

সম্পর্কিত খবর