শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

আহমেদ রুবেলকে উৎসর্গ করা হয়েছে ‘পেয়ারার সুবাস’

সিনেমার পূর্ব নির্ধারিত প্রিমিয়ারে আসতে উত্তরা থেকে পরিচালক নূরুল আলম আতিক ও আহমেদ রুবেল গাড়িতে করে বসুন্ধরা সিটি আসছিলেন। গাড়িটি চালাচ্ছিলেন আহমেদ রুবেল নিজেই। রাজধানীর শপিং মলে গাড়িটি পার্ক করার পর হঠাৎ করেই অসুস্থ বোধ করেন আহমেদ রুবেল।

সব প্রস্তুতিই হয়ে গিয়েছিল। ঘড়ির কাটায় সময় তখন বিকাল সাড়ে ৫টা। অতিথিরাও ততক্ষণে আসতে শুরু করেছেন বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে। উপলক্ষটা হচ্ছে ‘পেয়ারার সুবাস’এর প্রিমিয়ার শো। সবাই বেশ আনন্দে নিজেদের মধ্যে কথাবার্তা বলছেন।

ঠিক সেই মুহূর্তে ঘটল এক অপ্রত্যাশিত ঘটনা। জানা গেল, ‘পেয়ারা সুবাস’ সিনেমার অন্যতম মূল চরিত্রে অভিনেতা আহমেদ রুবেল আর নেই। কেন হলো, কীভাবে হলো সব জানতে আমাদের খানিকটা সময় পেছনে যেতে হবে।

সিনেমার পূর্ব নির্ধারিত প্রিমিয়ারে আসতে উত্তরা থেকে পরিচালক নূরুল আলম আতিক ও আহমেদ রুবেল গাড়িতে করে বসুন্ধরা সিটি আসছিলেন। গাড়িটি চালাচ্ছিলেন আহমেদ রুবেল নিজেই। রাজধানীর শপিং মলে গাড়িটি পার্ক করার পর হঠাৎ করেই অসুস্থ বোধ করেন আহমেদ রুবেল।

পরিচালক আতিক পার্কিং থেকে ফোন করে সিনেপ্লেক্সে থাকা দ্রুত টিমের কয়েকজনকে নিচে যেতে বলেন। সবাই মিলে আহমেদ রুবেলকে দ্রুত রাজধানীর স্কয়ার হাসপাতালে নেন। সিএনজিতে নেওয়ার পথেই নিস্তেজ হয়ে পড়েন রুবেল। হাসপাতালে নেওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

সিনেপ্লেক্সে ততক্ষণে শোকের ছায়া। দেশের বরেণ্য সব অভিনেতা, লেখক, শিক্ষক, পরিচালক, সাংবাদিক সকলেই উপস্থিত সেখানে। সকলের মধ্যে দ্বিধা যে সিনেমাটি আজ দেখানো হবে কি না। পরিচালক নূরুল আলম আতিক হাসপাতাল থেকে তখন জানান সিনেমা যেন দেখানো হয়। রুবেলকে শ্রদ্ধা নিবেদন করা হবে এই সিনেমার মধ্যে দিয়ে।

নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, তারিক আনাম খান, জয়া আহসান, শাহরিয়ার শাকিল ও রেদওয়ান রনি উপস্থিত দর্শকের কাছেও জানতে চান যে তারা আসলে সিনেমা দেখতে চান কি না। দর্শকরাও তখন জানান, সিনেমার মধ্যে দিয়ে শিল্পী রুবেলকে তারা শ্রদ্ধা নিবেদন করতে চান।

প্রথমে এক মিনিট নিরবতা পালন করে উপস্থিত সকলে। তারপর সবার মতামত সাপেক্ষেই প্রদর্শিত হয় ‘পেয়ারার সুবাস’। অভিনেতা রুবেলকে উৎসর্গ করা হলো ‘পেয়ারার সুবাস’।

নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু বলেন, ‘রুবেল সিনেমার কাজ করতে করতেই চলে গেলো আমাদের ছেড়ে। আমাদের জন্য ব্যাপারটা মেনে নেওয়া কঠিন। তার এই অসময়ের প্রস্থান আমাদেরকে শূন্য করে দিলো।’

তারিক আনাম খান বলেন, ‘একজন শিল্পী বেঁচে থাকেন তার কাজ দিয়েই। রুবেলও তার কাজ দিয়েই আমাদের মাঝে বেঁচে থাকবেন। আজ যদি আমিও মারা যেতাম তাহলে সিনেমাটা প্রদর্শিত হলেই আমি খুশি হতাম।’

উল্লেখ্য, আগামী ৯ ফেব্রুয়ারি থেকে সারা দেশ ২৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘পেয়ারার সুবাস’। নূরুল আলম আতিক পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন জয়া আহসান, তারেক আনাম খান, আহমেদ রুবেল, সুষমা সরকার, দিহান, নূর ইমরান মিঠু সহ আরও অনেকেই।

৯২ মিনিটের এই সিনেমাটি প্রযোজনা করেছে আলফা-আই স্টুডিওজ লি ও সহ-প্রযোজনায় চরকি।

 

সম্পর্কিত খবর