শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫

খুলনার ডুমুরিয়া উপজেলায় ইটবাহী ট্রাক ও ইজিবাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন।

শনিবার বিকাল পৌনে ৪টায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কের খর্নিয়া ইউনিয়নের আংগারদোহা কালভার্ট এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় গুরুতর আহত আরও দুইজন খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন।

নিহতরা হলেন- খর্নিয়া ইউনিয়নের আংগারদোহা গ্রামের সাব্বির মোড়ল (২৩), শোভনা ইউনিয়নের জিয়েলতলা গ্রামের বিশ্বজিৎ বিশ্বাস (৩০) ও তার মেয়ে অর্নি বিশ্বাস (২), গুটুদিয়া ইউনিয়নের বিল পাবলা গ্রামের নিপা ঢালী (২৫) ও অজ্ঞাত নারী (২৬)।

গুরুতর আহতেরা হলেন- অরজিত (৩০) ও বিশ্বজিৎ বিশ্বাসের স্ত্রী অন্তিমা বিশ্বাস।

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতাল সূত্রে জানা গেছে, সেখানে গুরুতর অসুস্থ অবস্থায় তিনজনকে ভর্তি করা হয়। এর মধ্যে অর্নি বিশ্বাস নামের দুই বছরের এক শিশু মারা গেছে।

খর্নিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হামিদ উদ্দিন আহমেদ বলেন, পৌনে ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে।চালকসহ ইজিবাইকে সাতজন যাত্রী ছিলেন। ইজিবাইকটি চুকনগর থেকে খুলনার দিকে যাচ্ছিল। অন্যদিকে খুলনা থেকে একটি ইটবাহী ডাম্পিং ট্রাক চুকনগরের দিকে যাওয়ার পথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান।

তিনি আরও বলেন, আহতদের খুমেক হাসপাতালে পাঠানো হয়েছে। ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে গেছে। ট্রাকটি জব্দ করা হয়েছে।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা বলেন, ঘটনাস্থলে দুইজন ও ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজন মারা গেছেন। বাকি তিনজনকে খুমেক হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার ব্যাপারে আইনগত ব্যবস্থা নেবে হাইওয়ে থানা পুলিশ।

সম্পর্কিত খবর