শিরোনাম
রাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখতে চান ব্যবসায়ীরা২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু, ভর্তি ২০৮৯ফের বাড়ল এলপিজির দাম৯২% পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্যফারইস্ট ইসলামী লাইফের জমি দখলের অভিযোগদেলোয়ারের বিরুদ্ধে কঠোর হচ্ছে আইডিআরএব্যাংকিং অ্যাপ ব্যবহারকারী বেড়েছে ১ কোটি ৩৮ লাখদেড় ঘণ্টায় ৩ ভূমিকম্প, কাঁপল দেশমেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার ৭ গোলবিশ্ব অর্থনীতির ভারসাম্য এশিয়ার দিকে: সিপিডি চেয়ারম্যান৩-৪ গুণ দামে জ্বালানি কিনতে বাধ্য হচ্ছি: তথ্যমন্ত্রীহামে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১১৫৩ডিএসইতে পিই রেশিও কমেছে দশমিক ৭৯ শতাংশশাহজালালে আড়াই কোটির স্বর্ণ-সিগারেট আটকমাল্টার অস্বাভাবিক দামে ব্যবস্থা নেওয়ার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
down of head

লংকাবাংলা’র ক্রেডিট কার্ড গ্রাহকদের বিইএফটিএন সুবিধা দেবে প্রিমিয়ার ব্যাংক

লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি ক্রেডিট কার্ড গ্রাহকদের জন্য দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র সহযোগিতায় বিশেষ সুবিধাজনক বিইএফটিএন সেবা চালু করা হয়েছে।

এই সেবার মাধ্যমে লংকাবাংলা ক্রেডিট কার্ড গ্রাহকরা এখন প্রিমিয়ার ব্যাংকের বিইএফটিএন সেবার মাধ্যমে দেশের যেকোনো ব্যাংক অ্যাকাউন্ট থেকে সহজেই তাদের কার্ড বিল পরিশোধ করতে পারবেন। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো গ্রাহকদের অনন্য সুবিধা সম্বলিত, নির্ভরযোগ্য এবং নিরাপদ একটি ডিজিটাল পেমেন্ট সুবিধা প্রদান করা।

শনিবার বিইএফটিএন সেবার আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান লংকাবাংলা ফাইন্যান্সের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে লংকাবাংলা ফাইন্যান্সের রিটেইল বিজনেস বিভাগের প্রধান খুরশেদ আলম এবং দি প্রিমিয়ার ব্যাংকের চিফ ইনফরমেশন টেকনলজি অফিসার আবু মোঃ সাব্বির হাসান চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়া লংকাবাংলা ফাইন্যান্স থেকে উপস্থিত ছিলেন অপারেশনস বিভাগের প্রধান এ. কে. এম. কামরুজ্জামান, এফসিএমএ, ট্রেজারি ও এফআই বিভাগের প্রধান কামরুল ইসলাম, মানব সম্পদ বিভাগ প্রধান মোহাম্মদ হাফিজ আল আহাদ, আইসিটি প্রধান শেখ মোহাম্মদ ফুয়াদ এবং দি প্রিমিয়ার ব্যাংক থেকে উপস্থিত ছিলেন কার্ড ও এডিসি প্রধান মোঃ মারুফুর রহমান খান, ব্র্যান্ড মার্কেটিং ও কমিউনিকেশন বিভাগের প্রধান মোঃ তারেক উদ্দিন এবং কর্পোরেট ব্যাংকিং বিভাগের এসএভিপি মোহাম্মদ শহিদুজ্জামান।

যেকোনো ব্যাংক থেকে বিইএফটিএন সেবার মাধ্যমে ক্রেডিট কার্ডের বিল পরিশোধের এই বিশেষ উদ্যোগ লংকাবাংলা ফাইন্যান্সের গ্রাহকদের ডিজিটাল ব্যাংকিং অভিজ্ঞতায় উৎকর্ষতা অর্জনে আন্তরিকতার স্বাক্ষর বহন করবে।

 

 

 

সম্পর্কিত খবর