শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

পুঁজিবাজারে ক্ষতিকর বাজেট থাকবে না

পুঁজিবাজারে নেতিবাচক প্রভাব পড়ে এমন কোনো কিছু আসন্ন বাজেটে থাকবে না বলে জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক মিনহাজ মান্নান ইমন। তিনি জানান, আসন্ন বাজেটে পুঁজিবাজার উন্নয়নে এনবিআরের কাছে বেশকিছু প্রস্তাব দেওয়া হয়েছে। পুঁজিবাজারে ইতিবাচক প্রভাব পড়ে এমন সিদ্ধান্তই সরকার নেবে বলে এনবিআরের পক্ষ থেকে জানানো হয়েছে।

বাজারকে স্থিতিশীল করার জন্য সরকার খুবই আন্তরিক। তাই বিনিয়োগকারীদের বাজারের প্রতি আস্থা রেখে বিনিয়োগে অংশগ্রহণ করার আহবান জানিয়েছেন মিনহাজ মান্নান ইমন।

তিনি আরো বলেন, বর্তমানে দেশের প্রায় ১ কোটি লোক প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে পুঁজিবাজারের ওপর নির্ভর করে জীবিকা নির্বাহ করছে। আর এই পুঁজিবাজারের গতি আরো বাড়ানোর জন্য মেম্বারদের কাছ থেকে আদায়কৃত অগ্রিম কর হার ০.০৫ শতাংশ থেকে ০.০১৫ শতাংশ করার প্রস্তাব দেয়া হয়েছে।

বাজারে বিনিয়োগকারীদের সক্রিয় করার জন্য তাদের ডিভিডেন্ড ইনকাম ২৫ হাজার টাকা থেকে ১ লাখ টাকা পর্যন্ত কর অব্যহতি দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এছাড়া বাজারে ভালো কোম্পানি তালিকাভুক্তির জন্য তালিকাভুক্ত ও অ-তালিকাভুক্ত কোম্পানির কর হারের পার্থক্য ২০ শতাংশ করার দাবি জানানো হয়েছে।

এনবিআর ডিএসই’র দাবিগুলোকে যৌক্তিক মনে করে এ ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নেবে বলে আশ্বাস দিয়েছে। তাই আসন্ন বাজেট পুঁজিবাজার বান্ধব হবে বলে মনে করেন মিনহাজ মান্নান ইমন।

সম্পর্কিত খবর