শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

‘টিফিন খেয়ে ক্লাসে যাচ্ছিলাম, হঠাৎ দেখি বিমান আমার ক্লাসে ঢুকে পড়ল’

মাঠে এসে আম্মুর কাছ থেকে টিফিন খেয়ে ক্লাসের দিকে যাচ্ছিলাম। হঠাৎ দেখি, একটা বিমান সোজা আমার ক্লাসরুমে ঢুকে পড়ল। এভাবেই ভয়াবহ ওই দৃশ্যের কথা জানায় মাইলস্টোন স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র মো. আবরার জাহিন।

আজ (২২ জুলাই) মাইলস্টোন স্কুলে এসে জাহিন এসব কথা জানায়।
সকালে মায়ের সঙ্গে স্কুল দেখতে এসেছিল সে।

জাহিন বলে, ‘আমার বন্ধু মাহীন মারা গেছে। বিমানটা যখন ভেঙে পড়ে, তখন মনে হচ্ছিল আমি অজ্ঞান হয়ে যাব। কখনো ভাবিনি এভাবে আমার ক্লাসে একটা বিমান ঢুকে পড়তে পারে।

ওই ভবনে ছিল আমাদের বাংলা বিভাগের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির ক্লাস। পাশে ছিল প্রিন্সিপাল স্যার ও টিচার্স রুম।’
জাহিন আরো বলে, ‘ঘটনার সময় ক্লাসে ১১ জন ছিল। আমার দুই বন্ধু প্রাণে বেঁচে ফিরেছে।

সাধারণত আমাদের ক্লাসে ৪০ জনের মতো ছাত্র থাকে। কোচিং ক্লাস চলছিল বলে ছাত্র কম ছিল।’
জাহিনের মা নারগিস পারভীন বলেন, ‘প্রতিদিন মূল ক্লাস শেষে কোচিং ক্লাস হয়। এই বিরতিতে গতকালও আমার ছেলে মাঠে খেতে আসে। সে হাত ধুয়ে ক্লাসে যাচ্ছিল।

বিমানটা দেখে ছেলেকে বলি দেখো প্লেনে আগুন ধরে গেছে। এর এক মিনিটের মধ্যেই প্লেনটা ওদের ক্লাসে ক্রাশ করে। আমার ছেলেটা বেঁচে গেছে, ওই দুই মিনিটের জন্য খেতে বের হওয়ার কারণে। অনেকে বের হতে পারেনি, অনেকে আহত হয়েছে। এটা হৃদয়বিদারক ঘটনা।’
মাইলস্টোন কলেজের এইচএসসি পরিক্ষার্থী মো. রাতুল চৌধুরী জানান, ঘটনার সময় তিনি হোস্টেলে ছিলেন।

রাতুল আরো বলেন, ‘বড় আওয়াজ শুনে আমরা পাঁচ থেকে ছয়জন দৌড়ে এখানে আসি। এসে দেখি, আগুন জ্বলছে দাউ দাউ করে, আর মানুষরা ভিডিও করছে। গ্রিল ভেঙে দগ্ধ শিক্ষার্থীদের বের করা হচ্ছিল। এরপর সেনাবাহিনী আসে, সবাইকে বের করা হয়। একটা প্লেন এসে পড়বে—এ রকম কলেজে। এটা আমি কখনো স্বপ্নেও ভাবিনি।

সম্পর্কিত খবর