শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

হাতে বিয়ের মেহেদি, সামনে স্বামীর মরদেহ

হাতে বিয়ের মেহেদি জ্বলজ্বল করছে। মাত্র দুই দিন আগে গত শুক্রবার রায়হানের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন সানজিদা। কিন্তু রোববার এক সড়ক দুর্ঘটনা কেড়ে নিয়েছে রায়হানের প্রাণ। রোববার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান–স্টপ ইমার্জেন্সি সেন্টারের সামনে দাঁড়িয়ে হাউমাউ করে কাঁদছিলেন সানজিদা। কে জানত, দুই দিনের ব্যবধানে স্বামীর লাশের সামনে দাঁড়াতে হবে তাকে।

গতকাল সন্ধ্যা ছয়টার দিকে চট্টগ্রামের ফৌজদারহাটের ডিসি পার্কের সামনে সড়ক দুর্ঘটনায় নিহত হন সানজিদার স্বামী রায়হান উদ্দিন। সন্ধ্যা সাতটার দিকে রায়হান উদ্দিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ জানায়, সন্ধ্যা সাতটার দিকে সড়ক দুর্ঘটনায় আহত রায়হান উদ্দিনকে মেডিকেলে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করে। লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

নিহত রায়হান নগরের পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী। তিনি লেখাপড়া শেষ করে একটি বেসরকারি প্রতিষ্ঠানে যোগ দিয়েছিলেন। তার মৃত্যুর খবর শুনে মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে আসেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও সহপাঠীরা। এ সময় তার সতীর্থরা কান্নায় ভেঙে পড়েন।

রাত আটটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান–স্টপ ইমার্জেন্সি সেন্টারে গিয়ে দেখা যায়, শোকে কাতর সানজিদা বিলাপ করছিলেন। কেবল বলছিলেন, ‘আল্লাহ কেন এমন করল।’ তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিলেন স্বজন ও বন্ধুরা।

মেডিকেলের ইমার্জেন্সির সামনে তখনো অর্ধশতাধিক মানুষের ভিড়। তারা সবাই নিহত রায়হানের স্বজন, শিক্ষক, বন্ধু-ভাই। তার বন্ধু পার্থ প্রতিম নন্দী বলেন, ‘ওর ক্রীড়া সাংবাদিক হওয়ার অনেক বড় স্বপ্ন ছিল। প্রায়ই খেলা নিয়ে আমাদের মধ্যে কথা হতো। সে আমাকে সব সময় বলত “একদিন আমি স্পোর্টস সাংবাদিক হব।”’

রায়হানের আরেক বন্ধু তাপস বড়ুয়া বলেন, ‘শুক্রবার তার বিয়েতে যেতে পারিনি। সেদিন রাতেও অনেক হাসিখুশি ছিল। কথা হলো তার সঙ্গে। আজ সে নেই।’

সম্পর্কিত খবর