শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

আয়ুষ্মানের বিশেষ বার্তা

ন্যাড়া মাথা। চোখে চশমা। পরনে প্যান্ট। বস্ত্রহীন উর্ধাঙ্গ। ক্যামেরার দিকে খোলা পিঠ। ডান পাশে অস্ত্রোপচারের সেলাই স্পষ্ট। এমনভাবে দাঁড়িয়ে আছেন এক নারী।

রোববার বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা তার ইনস্টাগ্রামে কয়েকটি ছবি পোস্ট করেছেন। সেই সঙ্গে জানিয়েছেন ছবির মেয়েটি তার স্ত্রী তাহিরা কাশ্যপ। সোশ্যাল মিডিয়ায় প্রকাশের পর ছবিটি দ্রুত ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়।

একটি ছবিতে স্ত্রী তাহিরা কাশ্যপের সঙ্গে ফ্রেমবন্দি হয়েছেন। অন্য ছবিতে পিঠখোলা অবস্থায় ফ্রেমবন্দি হয়েছেন তাহিরা কাশ্যপ।

মূলত, আজ বিশ্ব ক্যানসার দিবস। এ উপলক্ষে ক্যানসার জয়ী তাহিরার ছবিটি প্রকাশ করেন। তাহিরার মন জয় করার ছোট গল্প শুনিয়ে আয়ুষ্মান লেখেন, ‘পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের ১৪ নাম্বার কুঁড়েঘরে চা-সিঙারা খাইয়েই প্রেমে ফেলেছিলাম।’

আয়ুষ্মান খুরানার ছোটবেলার বন্ধু তাহিরা কাশ্যপ। সেই বন্ধুত্ব অটুট রেখে ২০০৮ সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। এ দম্পতির এক ছেলে ও এক কন্যাসন্তান রয়েছে।

২০১৮ সালের শেষের দিকে তাহিরা জানান, তার ডান স্তনে ক্যানসারের কোষ পাওয়া গেছে। যদিও তা ক্যানসারের প্রাথমিক পর্যায়ে ছিল। পরে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেন তাহিরা।

সম্পর্কিত খবর