শিরোনাম
স্টক এক্সচেঞ্জে সরাসরি কোম্পানি তালিকাভুক্তির বিধিনিষেধ প্রত্যাহারডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, ভর্তি ১,৯০২তুরস্কে বাংলাদেশের রপ্তানি দ্বিগুণমিউচুয়াল ফান্ডে এনএভি বিবেচনার আহ্বান বিএসইসিরবন্ডের ১৩.৩৫ লাখ কেজি কাঁচামাল উধাওসূচকের পতনে লেনদেন ৫৩৭ কোটি টাকারসিএন্ডএ টেক্সটাইলের কারখানা বন্ধ পেল ডিএসইনিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রীডিএমপির অভিযানে গ্রেফতার ৪১৪সোনার দাম কমলনোবেল জয়ীদের নাম ঘোষণা শুরু আজরাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখতে চান ব্যবসায়ীরা২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু, ভর্তি ২০৮৯ফের বাড়ল এলপিজির দাম৯২% পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্য
down of head

সবজিসহ পণ্যবাহী ট্রাকে চাঁদাবাজি : রাজধানী থেকে গ্রেপ্তার ৬৩

সড়কে সবজি ও অন্যান্য পণ্যবাহী ট্রাক থেকে অবৈধভাবে চাঁদা উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে পুলিশের এলিট ফোর্স র‍্যাব।

শনিবার দিবাগত রাতে র‍্যাবের একাধিক টিম অভিযান পরিচালনা করে ৬৩ জনকে গ্রেপ্তার করেছে। এসময় জব্দ করা হয়েছে চাঁদাবাজির লক্ষাধিক টাকা।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেন, শীতের সবজি শীতেও কম দামে মিলছে না বাজারে। সড়কে সবজি ও অন্যান্য পণ্যবাহী ট্রাকে চাঁদাবাজির কারণে অনেক পণ্যে দাম বৃদ্ধি পাচ্ছে। ক্ষুদ্র ও পাইকার ব্যবসায়ীরাও হচ্ছেন ক্ষতিগ্রস্ত। ক্রেতা সাধারণ ন্যায্য দামে সবজিসহ নিত্য পণ্য কিনতে পারছেন না চাঁদাবাজিতে দাম বৃদ্ধির কারণে।

এ ব্যাপারে নির্বাচনের আগে থেকে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করে আসছিল র‍্যাবের গোয়েন্দা টিম ও বিভিন্ন ব্যাটালিয়নের একাধিক টিম।

গতরাতে সুনির্দিষ্ট অভিযোগের সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ সাপেক্ষে সড়কে চাঁদাবাজির সময় হাতেনাতে মোট ৬৩ চাঁদাবাজকে রাজধানীর বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে র‍্যাব-৩ ব্যাটালিয়ন ৩৯ জনকে, র‍্যাব-২ ও র‍্যাব-৪ ১২ জন করে ২৪ জনকে গ্রেপ্তার করে। এসময় চাঁদাবাজির প্রায় এক লক্ষাধিক টাকা ও বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।

দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

সম্পর্কিত খবর