শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

শরিয়াহভিত্তিক ব্যবসার অনুমোদন পেল আইডিএলসি ফাইন্যান্স

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠান খাতের কোম্পানি আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডকে ‘ইসলামিক ফাইন্যান্স উইন্ডোর’ মাধ্যমে শরিয়াহভিত্তিক ব্যবসা চালুর চূড়ান্ত অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রাপ্ত তথ্যমতে, প্রতিষ্ঠানটি দেশব্যাপী তাদের সব শাখার মাধ্যমে শরিয়াহভিত্তিক ব্যবসা পরিচালনা করবে। এর আগে গত বছরের ১১ এপ্রিল ইসলামিক শরিয়াহভিত্তিক আর্থিক ব্যবসা কার্যক্রম পরিচালনায় অনাপত্তি জানিয়েছিল বাংলাদেশ ব্যাংক।

১৯৯২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ‘এ’ ক্যাটেগরির কোম্পানিটি। এক হাজার কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৪১৫ কোটি ৬৯ লাখ ৮০ হাজার টাকা। কোম্পানির রিজার্ভের পরিমাণ এক হাজার ২৬৯ কোটি ২০ লাখ টাকা। কোম্পানিটির মোট ৪১ কোটি ৫৬ লাখ ৯৮ হাজার ৪৮৫টি শেয়ারের মধ্যে উদ্যোক্তা বা পরিচালকদের ৫৬ দশমিক ৬৬ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর ২৭ দশমিক ৯১ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীর ১ দশমিক ১৬ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীর কাছে বাকি ১৪ দশমিক ২৭ শতাংশ শেয়ার রয়েছে। সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাববছরের তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৪১ পয়সা, আগের হিসাববছরের একই সময়ে যা ছিল ৩ টাকা ১৫ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৪ টাকা ৪৭ পয়সায়।

সমাপ্ত ২০২২ হিসাববছরের জন্য ঘোষিত ১৫ শতাংশ নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের দিয়েছে আইডিএলসির পর্ষদ। আলোচ্য হিসাববছরে আইডিএলসি ফাইন্যান্সের সমন্বিত কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১৯১ কোটি ৪৫ লাখ টাকা, আগের হিসাববছরে যা ছিল ২১১ কোটি ৬০ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির সমন্বিত নিট মুনাফা কমেছে ২০ কোটি ১৫ লাখ টাকা। আলোচ্য হিসাববছরে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ৪ টাকা ৬১ পয়সা, আগের হিসাববছরে যা ছিল ৫ টাকা ৯ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২২ শেষে কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ৪৩ টাকা ৫৬ পয়সায়, আগের হিসাববছর শেষে যা ছিল ৪০ টাকা ৩৯ পয়সা। এদিকে এককভাবে ২০২২ হিসাববছরে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১৬১ কোটি ৯৬ লাখ টাকা, আগের হিসাববছরে যা ছিল ১৫৭ টাকা ৬২ পয়সা। আলোচ্য হিসাববছরে কোম্পানিটির এককভাবে ইপিএস হয়েছে ৩ টাকা ৯০ পয়সা, আগের হিসাববছরে যা ছিল ৩ টাকা ৭৯ পয়সা।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ২০ শতাংশ লভ্যাংশ দিয়েছে আইডিএলসি ফাইন্যান্স। এর মধ্যে ১৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য হিসাববছরে আইডিএলসি ফাইন্যান্সের সমন্বিত কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২১১ কোটি ৬০ লাখ টাকা, আগের হিসাববছরে যা ছিল ২৫৪ কোটি ৫ লাখ টাকা। ২০২০ হিসাববছরে শেয়ারহোল্ডারদের জন্য ৩৫ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করে আইডিএলসি ফাইন্যান্সের পর্ষদ। তবে ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের জন্য কেন্দ্রীয় ব্যাংকের জারীকৃত লভ্যাংশ নীতিসংক্রান্ত সার্কুলারের কারণে কোম্পানিটির ৩৬তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডাররা এর পরিবর্তে ১৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন করেন। সে অনুসারে আলোচ্য হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ২০ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি।

সম্পর্কিত খবর