শিরোনাম
স্টক এক্সচেঞ্জে সরাসরি কোম্পানি তালিকাভুক্তির বিধিনিষেধ প্রত্যাহারডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, ভর্তি ১,৯০২তুরস্কে বাংলাদেশের রপ্তানি দ্বিগুণমিউচুয়াল ফান্ডে এনএভি বিবেচনার আহ্বান বিএসইসিরবন্ডের ১৩.৩৫ লাখ কেজি কাঁচামাল উধাওসূচকের পতনে লেনদেন ৫৩৭ কোটি টাকারসিএন্ডএ টেক্সটাইলের কারখানা বন্ধ পেল ডিএসইনিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রীডিএমপির অভিযানে গ্রেফতার ৪১৪সোনার দাম কমলনোবেল জয়ীদের নাম ঘোষণা শুরু আজরাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখতে চান ব্যবসায়ীরা২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু, ভর্তি ২০৮৯ফের বাড়ল এলপিজির দাম৯২% পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্য
down of head

ডিএসইতে
দৈনিক গড় লেনদেন সাড়ে পাঁচ শতাংশ কমেছে

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহজুড়ে সিংহভাগ কোম্পানির শেয়ারদর বৃদ্ধির পাশাপাশি সূচকের উত্থান দেখা গেছে; তবে দৈনিক গড় লেনদেন ৫ দশমিক ৫১ শতাংশ কমেছে। অন্যদিকে গত সপ্তাহে বাজার মূলধন বেড়েছে শূন্য দশমিক ১৫ শতাংশ। আগের সপ্তাহে পাঁচ কার্যদিবস লেনদেন হয়েছে, আর গত সপ্তাহেও পাঁচ কার্যদিবস লেনদেন হয়।

সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৭ দশমিক ৫৮ পয়েন্ট বা শূন্য দশমিক ৯৪ শতাংশ বেড়ে ৬ হাজার ২১৩ দশমিক ৯৯ পয়েন্টে স্থির হয়। ডিএসইএস বা শরিয়াহ সূচক ১০ দশমিক ৬৪ পয়েন্ট বা শূন্য দশমিক ৭৯ শতাংশ বেড়ে এক হাজার ৩৬২ দশমিক ৯৩ পয়েন্টে পৌঁছায়। অন্যদিকে ডিএস৩০ সূচক ২ দশমিক ১৭ পয়েন্ট বা শূন্য দশমিক ১০ শতাংশ বেড়ে দুই হাজার ১১৬ দশমিক ৭৮ পয়েন্টে স্থির হয়। মোট ৪০৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ১৮২টির, কমেছে ১৭৫টির এবং অপরিবর্তিত ছিল ৪০ কোম্পানির শেয়ারদর। লেনদেন হয়নি ১০টির। দৈনিক গড় লেনদেন হয় ৯১৬ কোটি ৯৫ লাখ টাকা। আগের সপ্তাহে দৈনিক গড় লেনদেন হয় ৯৭০ কোটি ৪৩ লাখ টাকা। এক সপ্তাহের ব্যবধানে দৈনিক গড় লেনদেন কমেছে ৫ দশমিক ৫১ শতাংশ।

গত সপ্তাহে ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৬০ দশমিক ২৬ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ২৩ কোটি ৪৬ লাখ ৩০ হাজার টাকার শেয়ার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১১৭ কোটি ৩১ লাখ ৪০ হাজার টাকা। তালিকার দ্বিতীয় স্থানে থাকা শিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারদর বেড়েছে ৫৯ দশমিক ৫০ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ৭০ হাজার টাকার শেয়ার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৩ লাখ ৩০ হাজার টাকা। এর পরের অবস্থানগুলোয় থাকা যথাক্রমে মালেক স্পিনিং মিলস লিমিটেডের শেয়ারদর বেড়েছে ৩৪ দশমিক ০১ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ১৫ কোটি ৮৫ লাখ ৪০ হাজার টাকার শেয়ার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৭৯ কোটি ২৬ লাখ ৯০ হাজার টাকা। আরামিট সিমেন্ট লিমিটেডের শেয়ারদর বেড়েছে ৩১ দশমিক ০১ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ৩ কোটি ২৮ লাখ ৫০ হাজার টাকার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১৬ কোটি ৪২ লাখ ৩০ হাজার টাকা। আফতাব অটোমোবাইলস লিমিটেডের শেয়ারদর বেড়েছে ৩০ দশমিক ৫৬ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ১৬ কোটি ৪০ লাখ ৩০ হাজার টাকার শেয়ার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৮২ কোটি ১ লাখ ৫০ হাজার টাকা। এসএস স্টিল লিমিটেডের শেয়ারদর বেড়েছে ২১ দশমিক ৩৭ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ৫ কোটি ৭৩ লাখ ৭০ হাজার টাকার শেয়ার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ২৮ কোটি ৬৮ লাখ ৪০ হাজার টাকা। ইভিন্স টেক্সটাইলস লিমিটেডের শেয়ারদর বেড়েছে ২১ দশমিক ১৩ শতাংশ। সেন্ট্রাল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের বেড়েছে ২০ দশমিক ৯৪ শতাংশ। শাশা ডেনিমস লিমিটেডের শেয়ারদর বেড়েছে ২০ দশমিক ২৯ শতাংশ।

ডিএসইতে গত সপ্তাহে লেনদেনের তালিকায় শীর্ষ অবস্থানে উঠে আসে বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির মোট ৬ কোটি ৪৩ লাখ ৮১ হাজার ৬৭০ শেয়ার ২০৬ কোটি ৭৬ লাখ টাকায় লেনদেন হয়, যা মোট লেনদেনের ৪ দশমিক ৫১ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ৯ দশমিক ২৬ শতাংশ বেড়েছে।

ডিএসইতে গত সপ্তাহে লেনদেনের তালিকায় দ্বিতীয় শীর্ষ অবস্থানে উঠে আসে ওরিয়ন ইনফিউশনস লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির মোট ৩১ লাখ ৭ হাজার ৫৬৪ শেয়ার ১৬২ কোটি ৮৫ লাখ টাকায় লেনদেন হয়, যা মোট লেনদেনের ৩ দশমিক ৫৫ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ৯ দশমিক ২৬ শতাংশ বেড়েছে। লেনদেনের তালিকায় এর পরের অবস্থানে থাকা ফু-ওয়াং ফুড লিমিটেডের মোট ৪ কোটি ৪০ লাখ ৫১ হাজার ৫৭৯ শেয়ার ১৩৮ কোটি ১৮ লাখ ৮০ হাজার টাকায় লেনদেন হয়, যা মোট লেনদেনের ৩ দশমিক ০১ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ২ দশমিক ৫২ শতাংশ বেড়েছে। খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের মোট ২ কোটি ৯৭ লাখ ২ হাজার ৩৩৮ শেয়ার ১১৭ কোটি ৩১ লাখ ৪০ হাজার টাকায় লেনদেন হয়, যা মোট লেনদেনের ২ দশমিক ৫৬ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ৬০ দশমিক ২৬ শতাংশ বেড়েছে।

সম্পর্কিত খবর