শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

হিলিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ৩ ব্যবসায়ীর দণ্ড

দিনাজপুরের নবাবগঞ্জে ওষুধের দোকান মেয়াদ উত্তীর্ণ ইনসুলিন, ওষুধ এবং মুদির দোকানে অনুমোদনহীন সিরাপ রাখার অপরাধে তিন ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার দুপুরে উপজেলার ভাদুরিয়া বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মমতাজ বেগম এ অর্থদণ্ড করেন।

জানা যায়, স্থানীয় সেবা ফার্মেসি ও খান ফার্মেসিতে ইনসুলিন ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ পাওয়ায় পাঁচ হাজার এবং গোলজার রহমান নামের এক ভুসি মালের দোকানে অনুমোদনহীন যৌন উত্তেজক ওষুধ ও বিদেশি সিগারেট পাওয়ায় ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

এ বিষয়ে মমতাজ বেগম জাগো নিউজকে বলেন, বেশ কিছুদিন ধরেই ভাদুরিয়া বাজারে মেয়াদ উত্তীর্ণ ওষুধ এবং অনুমোদনহীন সেক্সুয়াল সিরাফ বিক্রয়ের অভিযোগে শনিবার দুপুরে সেখানে অভিযান চালানো হয়। এসময় অভিযোগের সত্যতা পাওয়ায় তিন দোকানিকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত খবর