শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

নতুন লুকে শাকিব

দুই দিন ধরে এফডিসিতে চলছে ‘রাজকুমার’ চলচ্চিত্রের একটি গানের শুটিং। যেখানে শাকিব খানকে একেবারে ভিন্ন লুকে দেখা গেছে।

সামাজিকমাধ্যমের ঘুরছে ছবিগুলো, সঙ্গে হচ্ছে ঢালিউড সুপারস্টারের লুক নিয়ে আলোচনা।
মঙ্গলবার সকালে শুরু হয় শাকিব খানের ‘রাজকুমার’ সিনেমার মেলার গানের শুটিং।

‘স্বপন দেশের স্বপন নয়রে, এটাই জন্মভূমি আমার, মনের দেশে সবাই রাজা, আমি একাই রাজকুমার’ এমন কথার গানটির শুটিংয়ে শাকিব খানের সঙ্গে তিন শতাধিক নৃত্যশিল্পী অংশ নিয়েছেন।

‘রাজকুমার’ চলচ্চিত্রের এই গানের কথা লিখেছেন ফেরারী ফরহাদ। সুর ও সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী। গ্রামীণ মেলার পটভূমির গানটির কোরিওগ্রাফি করেছেন ভারতের অশোক রাজা। তিনি এর আগেও শাকিব খানের সিনেমার গানের কোরিওগ্রাফি করেছেন।

গেল বছরের ১০ ডিসেম্বর পাবনায় রাজকুমার সিনেমার শুটিং শুরু হয়। এরপর চেন্নাইয়ে মারপিটের শুটিং হয়। ঢাকার শুটিং শেষ করে আগামী ২ ফেব্রুয়ারি দিবাগত রাতে শাকিব খানসহ পুরো ইউনিট উড়াল দিচ্ছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। বাকি অংশের শুটিং সেখানেই হবে।

সিনেমাটি পরিচালনা করছেন হিমেল আশরাফ। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন মার্কিন মডেল কোর্টনি কফি।

সম্পর্কিত খবর