শিরোনাম
icon রোজায় ১০ পণ্যে কেন্দ্রীয় ব্যাংকের ছাড় icon প্রশিক্ষণে পাকিস্তান গেলেন ৩৪ সরকারি কর্মকর্তা icon আগামীকাল সংসদের চতুর্থ অধিবেশন শুরু icon কমলা রঙের শাড়িতে মায়াবী পূর্ণিমা icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু, হাসপাতালে ২৩৩৩ icon ট্রাস্ট ইসলামী লাইফের লভ্যাংশ ও পলিসি বোনাস অনুমোদন icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি বেড়েছে ১০.১৬% icon মাথাপিছু বৈদেশিক ঋণে এগিয়ে বাংলাদেশ icon দরপতনের শীর্ষে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স icon দর বৃদ্ধির শীর্ষে মতিন স্পিনিং মিলস icon মিশ্র সূচকে লেনদেন ৫৫৮ কোটি টাকা icon সঠিক তথ্য না থাকলে স্বচ্ছতা আনা সম্ভব নয়: অর্থমন্ত্রী icon শেয়ারভিত্তিক আবাসন ব্যবসা বন্ধের দাবি icon সুগন্ধি চাল উৎপাদনে প্রণোদনা দেবে সরকার: খাদ্য প্রতিমন্ত্রী icon আমন মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল কিনবে সরকার icon সিটি ইন্স্যুরেন্সের সাবেক এএমডি হাছান খানের ইন্তেকাল icon সড়ক দুর্ঘটনায় ৬ বছরে নিশ্চিহ্ন ৩০০ পরিবার icon সামিট পাওয়ারের বোর্ড সভা ১১ নভেম্বর icon সিলভা ফার্মার বোর্ড সভা ১২ নভেম্বর icon মোজাফ্ফর হোসেনের বোর্ড সভা ১১ নভেম্বর icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের বোর্ড সভা ১১ নভেম্বর icon তিতাস গ্যাসের বোর্ড সভা ১১ নভেম্বর icon বাংলাদেশে আসছেন ডাচেস সোফি icon বিডি কমের বোর্ড সভা ১১ নভেম্বর icon গোল্ডেন সনের বোর্ড সভা ১৪ নভেম্বর
down of head

শীত সামান্য বাড়তে পারে রাতে

শীত শেষের দিকে। প্রতিদিনই তাপমাত্রা একটু করে বাড়তে থাকবে এখন। তবে আজ শনিবার সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। এতে রাতে শীতের অনুভূতি কিছুটা বাড়তে পারে।

এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির শনিবার সকালে বলেন, আজ রাতের তাপমাত্রা একটু কমতে পারে। শনিবার সকাল ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস যা শুক্রবার ছিল ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

তাপমাত্রা আজ কিছুটা কমেছে উল্লেখ করে তিনি জানান, ঢাকায় শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস যা শুক্রবার ছিল ১৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই জানিয়ে তিনি বলেন, শুক্রবার রাতে চট্টগ্রাম ও বরিশালের দুই-এক জায়গায় সামান্য বৃষ্টি হয়েছে। আজ বৃষ্টির সম্ভাবনা নেই।

এদিকে আজ আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘনকুয়াশা পড়তে পারে। ঘনকুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন ও সড়ক যোগাযোগে সাময়িকভাবে বিঘ্ন ঘটতে পারে।

তাপমাত্রা: সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে রোববার সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। সামান্য কমতে পারে দিনের তাপমাত্রা।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ১১ থেকে ১৩.৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল দিনাজপুর, কুড়িগ্রামের রাজারহাট, নীলফামারীর সৈয়দপুর ও ডিমলা, নওগাঁর বদলগাছী ও রংপুরে। দেশের অন্যান্য অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ভোলা ও বাগেরহাটের মোংলায় ২৮ ডিগ্রি সেলসিয়াস।

সম্পর্কিত খবর