শিরোনাম
icon প্রশিক্ষণে পাকিস্তান গেলেন ৩৪ সরকারি কর্মকর্তা icon আগামীকাল সংসদের চতুর্থ অধিবেশন শুরু icon কমলা রঙের শাড়িতে মায়াবী পূর্ণিমা icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু, হাসপাতালে ২৩৩৩ icon ট্রাস্ট ইসলামী লাইফের লভ্যাংশ ও পলিসি বোনাস অনুমোদন icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি বেড়েছে ১০.১৬% icon মাথাপিছু বৈদেশিক ঋণে এগিয়ে বাংলাদেশ icon দরপতনের শীর্ষে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স icon দর বৃদ্ধির শীর্ষে মতিন স্পিনিং মিলস icon মিশ্র সূচকে লেনদেন ৫৫৮ কোটি টাকা icon সঠিক তথ্য না থাকলে স্বচ্ছতা আনা সম্ভব নয়: অর্থমন্ত্রী icon শেয়ারভিত্তিক আবাসন ব্যবসা বন্ধের দাবি icon সুগন্ধি চাল উৎপাদনে প্রণোদনা দেবে সরকার: খাদ্য প্রতিমন্ত্রী icon আমন মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল কিনবে সরকার icon সিটি ইন্স্যুরেন্সের সাবেক এএমডি হাছান খানের ইন্তেকাল icon সড়ক দুর্ঘটনায় ৬ বছরে নিশ্চিহ্ন ৩০০ পরিবার icon সামিট পাওয়ারের বোর্ড সভা ১১ নভেম্বর icon সিলভা ফার্মার বোর্ড সভা ১২ নভেম্বর icon মোজাফ্ফর হোসেনের বোর্ড সভা ১১ নভেম্বর icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের বোর্ড সভা ১১ নভেম্বর icon তিতাস গ্যাসের বোর্ড সভা ১১ নভেম্বর icon বাংলাদেশে আসছেন ডাচেস সোফি icon বিডি কমের বোর্ড সভা ১১ নভেম্বর icon গোল্ডেন সনের বোর্ড সভা ১৪ নভেম্বর icon ডেসকোর প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

প্রশিক্ষণে পাকিস্তান গেলেন ৩৪ সরকারি কর্মকর্তা

লাহোরের ন্যাশনাল স্কুল অব পাবলিক পলিসিতে (এনএসপিপি) দুই সপ্তাহব্যাপী এক্সিকিউটিভ লিডারশিপ ট্রেনিং প্রোগ্রামে অংশ নিতে অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিবসহ বাংলাদেশ সিভিল সার্ভিসের ৩৪ জন উচ্চপদস্থ কর্মকর্তা পাকিস্তানে গেছেন।

রোববার (৮ নভেম্বর) দেশটির উদ্দেশে রওনা হন তারা।

পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার প্রতিনিধি দলকে বিদায় জানাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন। ঢাকার পাকিস্তান হাইকমিশন এ তথ্য জানায়।

হাইকমিশনার ইমরান হায়দার জানান, ১২ জন সিনিয়র বাংলাদেশি সিভিল সার্ভেন্টের প্রথম ব্যাচ এই বছরের শুরুতে এক্সিকিউটিভ লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম সফলভাবে সম্পন্ন করেছে। বর্তমান প্রতিনিধি দলটি এই উদ্যোগে অংশ নেওয়া দ্বিতীয় ব্যাচ, যা দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান প্রাতিষ্ঠানিক সহযোগিতাকে প্রতিফলিত করে।

সম্পর্কিত খবর