আধ্যাত্মিক জীবনযাপন করছেন মধুমিতা
ওপার বাংলার টিভি সিরিয়াল ‘বোঝে না সে বোঝে না’তে পাখি চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান মধুমিতা সরকার। এরপর একে একে কাজ করেন সিনেমা, ওয়েব সিরিজেও।
ক্যারিয়ার নিয়ে যখন এই অভিনেত্রীর ব্যস্ততা বাড়ছে, তখন তিনি বেছে নিয়েছেন আধ্যাত্মিক জীবনযাপনকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই তারকা জানিয়েছেন, শিবের ভক্ত তিনি। ইন্টারনেট ঘেটে শিবের বিষয়ে নানা জ্ঞান অর্জন করেছেন। জীবনের এই আধ্যাত্মিক মোড়টাকে বেশ উপভোগ করছেন বলেও মন্তব্য করেন মধুমিতা।
