শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই

কুড়িগ্রামের রাজীবপুরের স্লুইস গেইট এলাকা থেকে এনামুল হক (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ৭টায় রৌমারী-ঢাকা মহাসড়কের পাশে ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রাজিবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান। মৃত এনামুল হকের বাড়ি পার্শ্ববর্তী রৌমারী উপজেলায় বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, স্থানীয় কৃষকরা মঙ্গলবার সকালে ধান রোপণ করতে গিয়ে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানালে তারা এসে মরদেহটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

রাজীবপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ আবু হানিফ বলেন, আমরা একজন ব্যক্তি অজ্ঞান অবস্থায় পরে থাকার খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে রাজীবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এনামুল হকের ছোট ভাই মিজানুর রহমান বলেন, প্রতিদিন সকালে তিনি অটো নিয়ে বের হতেন। গতকালও সকাল ৮টায় তিনি অটো নিয়ে বের হন। পরে রাতে বাসায় না ফেরায় তাকে খুঁজতে বের হই আমি ও আরেক অটোচালক। পরে জানতে পারি রাজীবপুরে একজন অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে হাসপাতালে গিয়ে জানতে পারি ভাইকে হত্যা করে অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে।

রাজীবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বলেন, অটোরিকশা ছিনতাই করার উদ্দেশ্যে তাকে হত্যা করা হতে পারে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত খবর