শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

৩০ দিনের মধ্যে ১৩৩ কোটি ফেরতের নির্দেশ

পুরোনো জাহাজ কাটার ব্যবসায়ী আশিকুর রহমান লস্করকে মার্কেন্টাইল ব্যাংকের খেলাপি ১৩৩ কোটি টাকা আগামী ৩০ দিনের মধ্যে ফেরত দেয়ার নির্দেশ দিল চট্টগ্রাম অর্থঋণ আলাদাত। গতকাল মার্কেন্টাইল ব্যাংকের করা খেলাপি মামলার শুনানিতে আদালত এ আদেশ দেয়।

আদালত ও ব্যাংক সূত্রে জানা যায়, বিতর্কিত এ ঋণখেলাপি ব্যবসায়ী আশিকুর রহমান লস্কর এবি ব্যাংক, ঢাকা ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, মেঘনা ব্যাংক, ফিনিক্স ফাইন্যান্সসহ আরও বেশ কয়েকটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে খেলাপি প্রায় দুই হাজার কোটি টাকারও বেশি খেলাপি। এসব খেলাপি ঋণ পরিশোধ না করার জন্য গত বছরে ৫ মার্চ আড়ালে দেশত্যাগ করেছেন। এতে ব্যাংকগুলোর পাওনা আদায়ের অনিশ্চয়তা পড়েছে। অথচ তিনি মেঘনা ব্যাংকের একজন উদ্যোক্তা। জাহাজ ভাঙা ও পোশাক খাতের ব্যবসার নামে ও বেনামে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নেন। ঋণের মধ্যে এবি ব্যাংকরই পাওনা আটকে আছে দেড় হাজার কোটি টাকা। এর মধ্যে মাহিন এন্টারপ্রাইজের কাছে ১ হাজার ১০০ কোটি ও গ্রান্ড ট্রেডিং এন্টারপ্রাইজের কাছে পাওনা আছে ৪০০ কোটি টাকা। এছাড়া ন্যাশনাল ব্যাংকে ১৭৫ কোটি, ঢাকা ব্যাংকে ২০০ কোটি, মার্কেন্টাইল ব্যাংক আগ্রাবাদ শাখার ১৩৩ কোটি, প্রিমিয়ার ব্যাংক পাহাড়তলী শাখার ৩০ কোটি, আইএফআইসি ব্যাংক আগ্রাবাদ শাখার ২৫ কোটি টাকা পাওনা আছে, এআরএল শিপ ব্রেকিংয়ের কাছে ফিনিক্স ফাইন্যান্স আগ্রাবাদ শাখার ৯৫ কোটি, ফার্স্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ২০ কোটি এবং মেরেডিয়ান ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ১৫ কোটি টাকা পাওনা আছে। এছাড়া এআরএল গার্মেন্টসের কাছে অগ্রণী ব্যাংক লালদীঘি শাখার ১০০ কোটি টাকা পাওনা আটকে রয়েছে।

সম্পর্কিত খবর