শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

পাঠ্যবই নিয়ে বিতর্ক উসকে দেওয়ার পেছনে অন্য উদ্দেশ্য রয়েছে

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, পাঠ্যবই নিয়ে বিতর্ক উসকে দেওয়ার পেছনে অন্য উদ্দেশ্য রয়েছে। (সমকামিতার মতো) কিছু বিতর্কিত-অবৈধ প্রেকটিস উসকে দিয়ে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ অমূলক।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবন লনে আয়োজিত চা-চক্র শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।  

শিক্ষামন্ত্রী বলেন, এটা একেবারে অযাচিত বিষয়। এর সঙ্গে টেক্সবুকের কোনো সংযোগ নেই। তবে বিষয়টি যেহেতু ধর্মীয়ভাবে সংবেদনশীল, তাই আমরা ইসলামী চিন্তাবিদদের নিয়ে একটি কমিটি করে দিয়েছি। তারা আমাদেরকে জানাবে সংবেদনশীলতার দিক থেকে এটি কতটুকু প্রভাব ফেলতে পারে। ওই বয়সে শিক্ষার্থীরা এসব কনসেপ্ট শেখার উপযোগী কি না তাও তারা জানাবে। যেহেতু এই বয়সে শিক্ষার্থীদের শারীরিক একটি বড় ধরনের পরিবর্তন হয়। আমরা এনসিটিবি ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের বিশেষজ্ঞদের থেকেও এ বিষয়ে অভিমত নেব।  

তিনি বলেন, যারা পাঠ্যবই নিয়ে বিতর্ক উসকে দিচ্ছে তাদের অন্য উদ্দেশ্য রয়েছে। যেহেতু বাংলাদেশে প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি নতুন সরকার গঠিত হয়েছে। তাই অপরাজনীতিকারীরা তিলকে তাল বানানোর চেষ্টা করছে। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সমালোচনার সুযোগ রয়েছে। তবে তাদের যে অভিযোগ, তা অপরাজনীতির প্রয়াস।  

ডাকসু নির্বাচনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমাদের চারটি বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসিত। এ বিষয়ে তাদের পরিচালনায় যারা আছেন, তারা সিদ্ধান্ত নেবেন। শিক্ষা মন্ত্রণালয় থেকে আমরা কোনো হস্তক্ষেপ করব না। নেতৃত্ব, দক্ষতা, সৃষ্টিশীলতার জন্য ডাকসুর প্রয়োজন আছে।  

এর আগে বিশ্ববিদ্যালয়ের অনার্স ও মাস্টার্সে সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারীদের নিয়ে চা-চক্রের আয়োজন করেন উপাচার্য এ এস এম মাকসুদ কামাল।

সম্পর্কিত খবর