শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

দেশের বাজার ব্যবস্থায় পরিবর্তন আনা হবে : বাণিজ্য প্রতিমন্ত্রী

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, সমন্বিত উদ্যোগে দেশের বাজার ব্যবস্থায় অবশ্যই পরিবর্তন আনা হবে। এতে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে নিত্যপণ্য। নির্বাচনী ইশতেহারে প্রথমেই ছিল দ্রব্যমূল্যকে যৌক্তিক পর্যায়ে নিয়ন্ত্রণে রাখা। এটি বাস্তবায়ন করা হবে। 

শনিবার (২৭ জানুয়ারি) বিকেলে টাঙ্গাইলের নাগরপুর উপজেলা পরিষদ চত্বরে নাগরিক সংর্বধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বাণিজ্য প্রতিমন্ত্রী টিটু বলেন, টিসিবি কার্ডের মাধ্যমে আসন্ন রমজান মাসে এক কোটি পরিবারকে খাদ্যপণ্য সরবরাহ করা হবে। ওই পরিবারের সকল সদস্য এই সুবিধা ভোগ করবে, শুধু রমজান মাসেই নয়, বছরের বার মাসই সাধারণ মানুষের মাঝে টিসিবি কার্ডের মাধ্যমে খাদ্যপণ্য সরবারহ করা হবে। পণ্যের সরবারহ যদি পর্যাপ্ত থাকে, তবে কোনো সিন্ডিকেট খাদ্যপণ্য মজুত করতে পারবে না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজা মো. গোলাম মাসুম প্রধানের সভাপত্বিতে নাগরিক সংবর্ধনায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস ছামাদ দুলাল, সন্ধ্যানী লাইফ ইনসুরেন্স কোম্পানির চেয়ারম্যান মুজিবুল ইসলাম পান্না, ভারপ্রাপ্ত উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনিসুর রহমান আনিস, নাগরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচএম জসিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার সুজায়েত হোসেন, পাকুটিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহিনুর ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. ফজলুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আহসানুল কবীর মুকুল, গয়হাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শামছুল হক প্রমুখ।

সম্পর্কিত খবর