শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

পদ্মশ্রী পাচ্ছেন ‘বড়লোকের বিটি লো’ গানের স্রষ্টা

ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রীতে ভূষিত হলেন “বড়লোকের বেটি লো” বিখ্যাত লোকশিল্পী রতন কাহার। তিনি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার সিউড়ির বাসিন্দা।

বৃহস্পতিবার পদ্ম-সম্মানের তিন ক্যাটাগরি পদ্মবিভূষণ, পদ্মভূষণ ও পদ্মশ্রী খেতাব প্রাপকদের তালিকা প্রকাশ করে ভারতের কেন্দ্রীয় সরকার।

রতন কাহার মূলত ভাদুগানের শিল্পী। ভাদুগান গেয়েই তার গানের দুনিয়ায় পথচলা শুরু হয়েছিল। বীরভূমের সিউড়ির বাসিন্দা তিনি। ১৯৭২ সালে তার গান প্রথম রেডিওতে রেকর্ড করা হয়। সেই সময় পারিশ্রমিক হিসাবে রতন কাহার পেয়েছিলেন ৭৭ টাকা ১৫ পয়সা। পরবর্তী সময়ে বিভিন্ন ধারার লোকগান গেয়েছেন রতন কাহার।

ভাদু ছাড়াও টুসু, ঝুমুর, আলকাব গানেও খ্যাতি রয়েছে রতন কাহারের। এখনো পর্যন্ত ২৫০টি গান লিখেছেন তিনি। যার মধ্যে জনপ্রিয় “বড়লোকের বিটি লো”।

যদিও বহু প্রচলিত, জনপ্রিয় রতন কাহারের একসময়ের লেখা “বড়লোকের বিটি লো” গানটি নিয়ে একসময় কম বিতর্ক হয়নি। ২০২০ সালে বলিউডের “গেন্দা ফুল”খ্যাত গায়ক, র্যাপার বাদশা “বড়লোকের বিটি লো” গানটি রতন কাহারের নাম ছাড়া ব্যবহার করলে বিতর্ক চরমে ওঠে।

সম্পর্কিত খবর