শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

‘আমি যখন রাস্তায় নামব, তখন রক্তক্ষয়ী সংঘর্ষ হবে’

নারায়ণগঞ্জ সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘দুই নম্বর রেলগেট থেকে চাষাঢ়া পর্যন্ত ময়লা আর নোংরা পলিথিন। আমাদের (নারায়ণগঞ্জ–৫) আসনের এমপি সেলিম ওসমান সাহেবকে অনুরোধ করব, শহরের হকারের ব্যাপারে আপনার সিদ্ধান্ত নিতে হবে। যেহেতু আপনারই ছোট ভাই হকার বসিয়ে রেখেছেন। যদি না বলেন, তাহলে আমি যখন রাস্তায় নামব তখন রক্তক্ষয়ী সংঘর্ষ হবে।’

আজ বৃহস্পতিবার নাসিক ভবনের সামনে থেকে পলিথিনবিরোধী একটি গণসচেতনতামূলক র‍্যালি শুরুর আগে তিনি এসব কথা বলেন। র‍্যালির আয়োজন করে নাসিক ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস।

ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘২০ বছরে নগরীর মানুষ জানে আমি কি এবং কেমন, আমি চাইলেই কি করতে পারি। আপাতত আমি স্টপ থাকব। অপেক্ষায় থাকব আপনাদের জন্য। আপনাদেরকে নিয়েই আমি কাজ করতে চাই। প্লাস্টিকে সারা নারায়ণগঞ্জ শহর সয়লাব। আমার ফুটপাত হকারের দখলে। হাজার বলেও দখল উচ্ছেদ বন্ধ করতে পারিনি। কেন পারিনি তা জানেন। ২০১৮ সালে হয়তো মরেই যেতাম, আজ আপনারা মৃত্যুবার্ষিকী পালন করতেন।’

মেয়র বলেন, ‘শহরের হকাররা টাকা দেয় প্রশাসনকে, টাকা দেয় মাসলম্যানদের। কিন্তু ফুটপাত দিয়ে জনগণ হাঁটতে পারবে না কেন? প্রশাসন নিশ্চুপ কেন? যারা সংসদে গিয়ে বড় বড় কথা বলেন, তাদের নির্দেশে কেন আমাদের শহর এভাবে দখল করে নোংরা করবে। নারায়ণগঞ্জে সাধারণ মানুষ চুপ হয়ে গেছে। মধ্যবিত্ত মানুষ যখন চুপ থাকে তখন সমাজের মধ্যে অপরাধ বেড়ে যায়।’

ডা. সেলিনা বলেন ‘আমার এখন ইচ্ছে করে ফুটপাত থেকে পলিথিনগুলো হকারদের সামনে কুড়িয়ে নিয়ে আসি। ওরা যে ফুটপাতে বিক্রি করে ওখানে কেন একটা ব্যাগ রাখে না? ওই ব্যাগের মধ্যেই তো পলিথিন রাখতে পারে। আমাদের জনপ্রতিনিধির নির্দেশেই তারা বসেছে। আমি ওই জনপ্রতিনিধিকে অনুরোধ করব, ভাই বহুত হইসে। এখন সবকিছু বাদ দিয়া আসেন শহর ঠিক করি। শহরের মানুষের কল্যাণে কাজ করি।’

সম্পর্কিত খবর