শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

স্ট্যান্ডার্ড ব্যাংক এবং গ্রিন লাইফ হাসপাতালের মধ্যে সমঝোতা চুক্তি

শরি‘আহ্ ভিত্তিক স্ট্যান্ডার্ড ব্যাংক এবং গ্রিন লাইফ হাসপাতালের মধ্যে স্বাস্থ্যসেবা সংক্রান্ত একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এই চুক্তির আওতায় স্ট্যান্ডার্ড ব্যাংকের সকল ডেবিট ও ইনভেস্টমেন্ট (ক্রেডিট) কার্ডহোল্ডারগণ এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও তাদের পরিবারবর্গ দেশের স্বনামধন্য গ্রিন লাইফ হাসপাতালে সকল স্বাস্থ্য পরীক্ষা এবং কেবিন ও শয্যাভাড়ায় বিশেষ মূল্যছাড় পাবেন।

গত ২৪ জানুয়ারি ২০২৪ তারিখে ঢাকায় গ্রিন লাইফ হাসপাতালের কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ হাবিবুর রহমান এবং গ্রিন লাইফ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মইনুল আহসান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্ট্যান্ডার্ড ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিওও মোঃ সিদ্দিকুর রহমান; ইভিপি ও সিএফও মোঃ আলী রেজা এফসিএমএ, সিআইপিএ; ইভিপি ও হেড অব এলএমডি মোঃ ফরহাদ হোসেন এবং গ্রিন লাইফ হাসপাতালের এজিএম মোঃ সোরহাব আলী; ম্যানেজার এমএস নুরুন নাহার ও অ্যাসিস্টেন্ট ম্যানেজার মোঃ ইকরাম হোসেন উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর