শিরোনাম
icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ icon দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল
down of head

বন্ড মার্কেটে সঞ্চয়পত্র ছাড়ার সুপারিশ
টাকার সংকটে ব্যাংক

কিছু ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক থেকে ধার নিচ্ছে টাকার সংকটের কারণে। আবার সরকার বাজেট ঘাটতি মেটাতে ব্যাংক থেকে ঋণ নেয়। প্রতি বছর বড় অঙ্কের ঋণ নেওয়া হয় সঞ্চয়পত্রের মাধ্যমেও। এমন পরিস্থিতিতে ব্যাংক নির্ভরশীলতা কমাতে সঞ্চয়পত্র বন্ড মার্কেটে ছাড়ার সুপারিশ করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে এমন সুপারিশ করা হয়েছে।

‘সরকারি সিকিউরিটিজ প্রতিবেদন ২০২২-২৩’ শীর্ষক প্রতিবেদনটি সম্প্রতি প্রকাশ করা হয়েছে বাংলাদেশ ব্যাংক থেকে। প্রতি বছর কেন্দ্রীয় ব্যাংক এমন প্রতিবেদন প্রকাশ করে।

জানা গেছে, টাকার সংকটের কারণে গড়ে প্রতিদিনই কিছু ব্যাংক বাংলাদেশ ব্যাংক থেকে ধার করছে। গড়ে প্রায় ১৫ হাজার কোটি টাকার ওপরে ধার করা হচ্ছে। এর অন্যতম কারণ হিসেবে মনে করা হচ্ছে, খেলাপি ঋণ আদায় কমে যাওয়া, কেন্দ্রীয় ব্যাংক থেকে বাজারে ডলার বিক্রি করে টাকা তুলে নেওয়া, এটা গত কয়েক মাস ধরেই ব্যাংকিং খাতে চলে আসছে।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে বলা হয়, সরকারি ঋণের জোগান এখনো ব্যাংকিং খাতের ওপর নির্ভরশীল। মোট ঋণের ৬২ শতাংশ নেওয়া হয় এ খাত থেকে। আইএমএফ ব্যাংকিং খাত থেকে সরকারি ঋণ কমিয়ে বন্ড মার্কেটের মাধ্যমে ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে আরও বেশি ঋণ নেওয়ার সুপারিশ করেছে। এ জন্য সরকার বন্ড মার্কেটের উন্নয়ন করছে। বর্তমানে বন্ড মার্কেটে বিভিন্ন ধরনের সরকারি ট্রেজারি বিল ও বন্ড বেচাকেনা হচ্ছে। এর বেশির ভাগই ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং বীমা কোম্পানিগুলো বিক্রি করে। ব্যক্তি এবং অন্যান্য কর্পোরেট প্রতিষ্ঠান এখনও এই খাতে বিনিয়োগ করতে পারেনি। ব্যক্তি ও কর্পোরেটদের এ খাতে আনতে সব ধরনের আকর্ষণীয় বন্ড বাজারে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

জানা যায়, এর অংশ হিসেবেই সরকারি খাতের সঞ্চয়পত্র ও সঞ্চয়ী বন্ডগুলো মার্কেটে নিয়ে আসা হবে। এগুলো এখনো বন্ড মার্কেটে বেচাকেনা হচ্ছে না। এখনো এসব সঞ্চয়পত্রে স্থায়ীভাবে সবচেয়ে বেশি মুনাফা দেওয়া হয়। এছাড়া রয়েছে সরকারি খাতের গ্যারান্টি। এসব কারণে সঞ্চয়ী উপকরণের ওপর বিনিয়োগকারীদের আস্থা রয়েছে।

এসব বন্ড বাজারে এলে বিনিয়োগ আগমন বেশি হবে। কারণ তখন সঞ্চয়পত্র বা সঞ্চয়ী বন্ডের ক্রেতারা নিজেদের প্রয়োজনে জরুরি ভিত্তিতে এগুলো বিক্রি করে টাকা নগদায়ন করতে পারবে। বর্তমানে এগুলো মেয়াদপূর্তির আগে বিক্রি করতে হলে ব্যাংক বা সঞ্চয় ব্যুরোতে যেতে হয়। বিক্রি করে অর্থ তুলে আনাও সময়সাপেক্ষ। আবার মুনাফা পাওয়া যায় কম। এসব ঝামেলা এড়াতে এগুলো বন্ড মার্কেটে সহজেই বিক্রি করা যাবে। তখন মুনাফাও বেশি পাওয়া যাবে। কারণ বন্ড মার্কেটের ঘোষিত মুনাফার চেয়ে বেশি মুনাফা পাওয়া যাচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, বাজারে ডলার-সংকটের কারণে ব্যাংকগুলোতে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ থেকে ডলারের জোগান দিতে হয়েছে। এতে তারল্যের একটি বড় অংশ কেন্দ্রীয় ব্যাংকে চলে গেছে। এসব তারল্য আবার ট্রেজারি বিল কিনে নেওয়ার চুক্তি বা রেপোর মাধ্যমে ব্যাংকগুলোকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। এ কারণে রেপো নিলামের প্রবণতা বেড়েছে।

সম্পর্কিত খবর