শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

‘হামাসকে অর্থ দিয়েছে ইসরাইল’

 

অতীতে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসকে অর্থায়ন করেছে ইসরাইল বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান জোসেফ বোরেল।

শুক্রবার স্পেনের ভায়াদোলিদ বিশ্ববিদ্যালয়ে দেওয়া বক্তব্যে তিনি এই বিস্ফোরক মন্তব্য করেন।

জোসেফ বোরেল বলেন, গাজা উপত্যকায় ফিলিস্তিনি অথরিটিকে (পিএ) দুর্বল করে দিতে এবং ফিলিস্তিনের রাজনৈতিক দলগুলোর মধ্যে ফাটল ধরাতে একসময় হামাসকে ইসরাইল অর্থায়ন করেছে।

তিনি বলেন, হ্যাঁ, ফাতাহর নেতৃত্বাধীন ফিলিস্তিনি অথরিটিকে দুর্বল করতে হামাসকে অর্থায়ন করেছিল ইসরাইল সরকার।

তবে কবে কোন সময় ইসরাইল হামাসকে অর্থ সহায়তা দিয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছুই জানাননি ইইউর এ কর্মকর্তা।

স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠন নিয়েও কথা বলেছেন ইউরোপীয় ইউনিয়নের এ প্রভাবশালী কর্মকর্তা। তিনি জানিয়েছেন, ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার একমাত্র উপায় হলো দ্বি-রাষ্ট্র গঠন।

তিনি বলেন, আমরা বিশ্বাস করি শুধু দ্বিরাষ্ট্র সমাধানই শান্তি আনবে। যদি এ ব্যাপারে ইসরাইল নেতিবাচক থাকে তবু এটিই সমাধান।

দ্বি-রাষ্ট্র সমাধান আসলে কী?

দ্বি-রাষ্ট্র সমাধান হল— ফিলিস্তিন ও ইসরাইল নামে আলাদা দুটি স্বাধীন রাষ্ট্র পাশাপাশি থাকবে। আর এই রাষ্ট্র গঠিত হবে ১৯৬৭ সালের সীমান্ত অনুযায়ী। কিন্তু এটি হলে অবৈধভাবে দখল করা অনেক অঞ্চল ইসরাইলকে ছেড়ে দিতে হবে। সে কারণে ইসরাইল দ্বি-রাষ্ট্র সমাধানে আগ্রহী নয়।

সূত্র: রয়টার্স, ইউরোনিউজ

সম্পর্কিত খবর